৫ জ্যৈষ্ঠ ১৪২০, রবিবার মে ১৯, ২০১৩ ৬:০৬ পিএম BDST banglanew24
12 Feb 2013   08:38:39 PM   Tuesday BdST
E-mail this

বিএসইসির সতর্কবার্তা যাচ্ছে ৫ বিনিয়োগকারীকে


স্টাফ করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত ২ কোম্পানির শেয়ার লেনদেনের ক্ষেত্রে সিকিউরিটিজ আইন ভঙ্গ করায় ৫ বিনিয়োগকারীকে চিঠি দিয়ে সতর্ক করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
 
বিএসইসি’র ৪৬৮তম কমিশন সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
 
বিএসইসি’র নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. সাইফুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
 
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জিকিউ বলপেনের শেয়ার লেনদেনের ক্ষেত্রে মো. আব্দুল খায়ের, মোহাম্মদ গোলাম মোস্তফা ও মো. সেলিস সয়্যালকে সতর্কপত্র প্রদানের সিদ্ধান্ত নিয়েছে কমিশন।
 
একই ভাবে প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের শেয়ার লেনদেনের জন্য মো. মাহবুবুর রহমান এবং মো. রাজ্জাকুল হায়দার ভূঁইয়াকে সতর্ক করে চিঠি ইস্যু করার সিদ্ধান্ত নিয়েছে কমিশন।
 
বাংলাদেশ সময়: ২০১৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৩
এসএনএইচ/ সম্পাদনা: জয়নাল আবেদীন, নিউজরুম এডিটর,
সুকুমার সরকার, কো-অর্ডিনেশন এডিটর  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

অর্থনীতি

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান