৬ জ্যৈষ্ঠ ১৪২০, সোমবার মে ২০, ২০১৩ ৯:৪৯ পিএম BDST banglanew24
13 May 2011   10:40:01 AM   Friday BdST
E-mail this

পাকিস্তানে বোমা হামলায় নিহত ৮০

লাদেন হত্যার প্রতিশোধ তালেবানের


আন্তর্জাতিক ডেস্ক
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
লাদেন হত্যার প্রতিশোধ তালেবানের পাকিস্তানে বোমা হামলায় নিহত ৮০

ইসলামাবাদ: পাকিস্তানে জোড়া হামলার দায় স্বীকার করেছে তালেবান। পাকিস্তানি তালেবান এক বিবৃতিতে জানিয়েছে, আল কায়েদা প্রধান ওসামা বিন লাদেন হত্যার প্রতিশোধ নিতেই তারা এ হামলা চালিয়েছে। খবর রয়টার্সের।

পাকিস্তান তালেবানের মুখপাত্র এহসানুল্লাহ এহসান রয়টার্সকে টেলিফোনে জানান, বিন হত্যার প্রতিশোধ নিতে এটি প্রথম হামলা। এরকম আরো হামলা হবে।

এর আগে শুক্রবার সকালের দিকে পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে একটি আধাসামরিক বাহিনীর প্রশিক্ষণ একাডেমিতে দুটি আত্মঘাতী বোমা হামলায় অন্তত ৮০ জন নিহত হয়। আহত হয় হয়েছে আরও বেশ কয়েকজন।

কর্মকর্তারা জানান, চরসাড্ডা জেলার শবকদরে একটি প্রশিক্ষণ কেন্দ্রে দুজন আত্মঘাতী বোমা হামলাকারী এ হামলা চালিয়েছে।

গত ২ মে মার্কিন বিশেষ বাহিনীর গোপন অভিযানে পাকিস্তানের অ্যাবোটাবাদ এলাকায় আল কায়েদার প্রধান ওসামা বিন লাদেনকে হত্যার পর এটাই সবচেয়ে বড় জঙ্গি হামলার ঘটনা।

এর পরই জঙ্গিগোষ্ঠীগুলো লাদেন হত্যার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করে।

শবকদর অঞ্চলের পুলিশ কর্মকর্তা জাহানজেব খান বলেন, ‘দুটি বোমা বিস্ফোরিত হয়েছে।’ নতুন প্রশিক্ষিত ক্যাডেটরা তাদের সংক্ষিপ্ত শিক্ষা সমাপ্ত করে বাসযোগে রওনা হওয়ার সময় এ হামলা চালানো হয়।

বাংলাদেশ সময়: ১১৩৯ ঘণ্টা, মে ১৩, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

আন্তর্জাতিক

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান