 |
ঢাকা: গত মাসে ফেসবুকে চালানো আক্রমণ ছিল সূক্ষ্ম । তবে ওই আক্রমণে ফেসবুক ব্যবহারকারীদের কোনো তথ্য চুরি করা হয়নি বলে জানিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ।
যুক্তরাষ্ট্রভিত্তিক এই সামাজিক যোগাযোগ মাধ্যমটি জানায়, তাদের কর্মকর্তারা হ্যাক হওয়া একটি মোবাইল ডেভলপার ওয়েবসাইট ভিজিট করার সময় হ্যাকাররা ফেসবুকে আক্রমণ চালায়।
ফেসবুক একটি ব্লগ পোস্টের মাধ্যমে জানায়, অন্য কোম্পানিও তাদের মতো হামলার শিকার হয়েছে।
গত মাসে ফেসবুক নিরাপত্তা কর্তৃপক্ষ উদ্ঘাটন করে যে আমাদের সিস্টেমে ‘সুক্ষ্ম আক্রমণ’ চালানো হয়েছে।
ক্যালিফোর্নিয়া ভিত্তিক প্রতিষ্ঠানটি লিখেছে, “কর্মকর্তাদের ল্যাপটপে ক্ষতিকর প্রোগ্রাম ডাউনলোড হয়। এসব ক্ষতিকর প্রোগ্রাম চিহ্নিত করার পর দ্রুত আমরা সংক্রামক যন্ত্রগুলো ঝুঁকিমুক্ত করি। আইন বাস্তবায়নকারীদের বিষয়টি অবহিত করি এবং যথার্থ তদন্ত শুরু করি যা এখনও চলছে।”
একটি কোম্পানিতে ম্যালওয়্যার পাওয়ার পর আমরা যথাযথ পদক্ষেপ নেওয়ার জন্য অন্যান্য কোম্পানিগুলোতেও এই ধরনের অনুপ্রবেশের কারণে আক্রান্ত হয়েছে তাদের বিশদ বিবরণ নেওয়া হয়েছে।
প্রথম সারির ওয়েবসাইটগুলোকে লক্ষ্য করে চালানো সর্বশেষ আক্রমণ এটি। বিশ্বে একশ কোটির বেশি লোক ফেসবুক ব্যবহার করে। আরও অনেকেই এই আক্রমণের শিকার হয়েছে।
এদিকে টুইটার জানিয়েছে, এই মাসের শুরুর দিকে তারা দুই লাখ ৫০ হাজার ব্যবহারকারীর পাসওয়ার্ডসহ ইউজার নেইম ও অন্যান্য তথ্য চুরি হয়েছে যা পেশাদার হ্যাকারদের মাধ্যমেই সম্ভব।
নিউইয়র্ক টাইসম, ওয়াশিংটন পোস্ট ও ওয়াল স্ট্রিট জার্নালের মতো সংবাদ মাধ্যমগুলো প্রতিনিয়ত যুক্তরাষ্ট্রের বিভিন্ন ওয়েবসাইট হ্যাক করার জন্য চীনকে দোষারোপ করছে। কিন্তু চীন এই অভিযোগকে অস্বীকার করে আসছে।
বাংলাদেশ সময়: ২০০৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৩
সম্পাদনা: সানজিদা সামরিন ও শরিফুল ইসলাম, নিউজরুম এডিটর, eic@banglanews24.com