টাঙ্গাইল: টাঙ্গাইলের মধুপুরে গণধর্ষণের শিকার অপরাজিতাকে আবার হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গত ১১ ফেব্রুয়ারি সোমবার বিকেলে তার অবস্থার অবনতি হলে তাকে ঢাকার শেরেবাংলা নগর মানসিক স্বাস্থ্য ইন্সটিটিউটে ভর্তি করা হয়।
অপরাজিতার ভাই বাংলানিউজকে জানান, বেশ কিছুদিন তার বোনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) চিকিৎসা শেষে কিছুটা সুস্থ হলে বাড়িতে নিয়ে আসা হয়।
কিন্তু গত সোমবার আবার তার অবস্থার অবনতি হলে বাংলাদেশ মহিলা আইনজীবী সমিতির মাধ্যমে মানসিক স্বাস্থ্য ইন্সটিটিউটে ভর্তি করা হয়।
অপরাজিতা এখন সম্পূর্ণভাবে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছে বলে তার ভাই জানান।
বাংলাদেশ সময়: ২০২৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৩
সম্পাদনা: সোহেলুর রহমান, নিউজরুম এডিটর