৬ আষাঢ় ১৪২০, বৃহস্পতিবার জুন ২০, ২০১৩ ৭:৪৬ এএম BDST banglanew24
15 May 2012   01:28:20 PM   Tuesday BdST
E-mail this

মিছিলে জলকামান-লাঠিচার্জ, শিক্ষকদের ব্যারিকেড ভাঙার চেষ্টা


আশরাফুল ইসলাম, স্টাফ করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
মিছিলে জলকামান-লাঠিচার্জ, শিক্ষকদের ব্যারিকেড ভাঙার চেষ্টা

শাহবাগ থেকে: বেসরকারি প্রাথমিক শিক্ষকদের মিছিলটি শাহবাগে আটকে দেওয়ার পর সমবেতদের ছত্রভঙ্গ করতে জলকামান ছুঁড়েছে পুলিশ। করেছে মৃদু লাঠি চার্জ। এতে উত্তেজিত শিক্ষকরা পুলিশের সঙ্গে ধ্বস্তাধ্বস্তিতে জড়িয়ে পড়েছে।

দুপুর সোয়া একটায় এ প্রতিবেদন তৈরির সময় পুলিশের ব্যারিকেড ভাঙ্গার চেষ্টা চালাচ্ছিলেন শিক্ষকরা।

চাকরি জাতীয়করণের দাবিতে স্মারকলিপি নিয়ে বেসরকারি প্রাথমিক শিক্ষকদের মিছিলটি কেন্দ্রীয় শহীদ মিনার থেকে দুপুর স‍াড়ে ১২টার দিকে প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে রওয়ানা হয়। কিন্তু শাহবাগ মোড়ের কাছে কেন্দ্রীয় গণ-গ্রন্থাগারের সামনে তাদের আটকে দেয় পুলিশ।

পুলিশি বাধার মুখে সেখানেই অবস্থান নেন আন্দোলনরত শিক্ষকর‍া। এতে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

চাকরি জাতীয়করণের দাবি মেনে না নিলে বিকেল তিনটায় তারা লাগাতার অনশনে যাওয়ার ঘোষণা দেবেন বলে এর আগেই জানিয়েছিলেন।  

এ প্রসঙ্গে দুপুর ১২টায় বাংলাদেশ বেসরকারি প্রাথমিক শিক্ষক ঐক্য পরিষদের মহাসচিব আব্দুর রহমান বাচ্চু বাংলানিউকে বলেন, ‘প্রধানমন্ত্রীর দপ্তরে যাওয়ার পথে বাধা দেওয়া হলে আমরা রাস্তাতেই অবস্থান নেবো।’

এছাড়া দাবি মানা না হলে বিকেল তিনটায় কেন্দ্রীয় শহীদ মিনার থেকে অনশনের ঘোষণা দেওয়া হবে বলেও জানান তিনি।

উল্লেখ্য, চাকরি জাতীয়করণের এক দফা দাবিতে বেসরকারি প্রাথমিক শিক্ষকদের পৃথক চারটি সংগঠন সোমবার দুপুর থেকেই কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান ধর্মঘট শুরু করে। বিকেল ৫টা পর্যন্ত সরকারের পক্ষ থেকে কোন সাড়া না পাওয়ায় রাতে শহীদ মিনারে অবস্থান অব্যাহত রাখার ঘোষণা দেয় বেসরকারি শিক্ষক ঐক্য পরিষদ।

বাংলাদেশ সময়: ১৩১৭ ঘণ্টা, মে ১৫, ২০১২
সম্পাদনা: জাকারিয়া মন্ডল, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
banglanews24 All Apps
RehabHousing.com

জাতীয়

8877
IIMEJ
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান