৫ আষাঢ় ১৪২০, বুধবার জুন ১৯, ২০১৩ ৯:০৪ পিএম BDST banglanew24
31 Jan 2013   04:05:15 AM   Thursday BdST
E-mail this

কাপাসিয়ায় অপহৃত যুবদল নেতার জানাজা অনুষ্ঠিত


জেলা প্রতিনিধি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

গাজীপুর: কাপাসিয়া থেকে ঢাকায় যাওয়ার সময় নিঁখোজ হওয়ার ৩ দিন পর কুমিল্লা থেকে উদ্ধার হওয়া যুবদল নেতা জাকারিয়া দর্জির (২৬) লাশ দাফন করা হয়েছে।

জাকারিয়া দর্জির পিতার নাম আব্দুল ওহাব দর্জি। বাড়ি কাপাসিয়া উপজেলার চাঁদপুর ইউনিয়নের ঢালীশা গ্রামে।

তিনি চাঁদপুর ইউনিয়ন যুবদলের সহ-সম্পাদক ও ২ নম্বর ওয়ার্ড যুবদলের সাংগঠনিক সম্পাদক ছিলেন।

বুধবার রাত ৮টায় কাপাসিয়া উপজেলার চাঁদপুর উচ্চ বিদ্যালয় মাঠে তার জানাজা অনুষ্ঠিত হয়।

জানাজায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্রিগ্রেডিয়ার জেনারেল (অব.) আ স ম হান্নান শাহের ছেলে শাহ রিয়াজুল হান্নান, কাপাসিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন সেলিম, যুবদল সভাপতি আব্দুল আলিম, চাঁদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান ইসমাইল হোসেনসহ দলীয় নেতা-কর্মীরা অংশ নেন। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে লাশ দাফন করা হয়।
নিহতের ভাই আব্দুল আলী দর্জি বাংলানিউজকে বলেন, “তিনদিন আগে জাকারিয়া দোকানের মাল কিনতে ২ লাখ টাকা নিয়ে ঢাকায় যাওয়ার পর নিঁখোজ হয়। বুধবার রাতে সংবাদ পেয়ে কুমিল্লার কোতোয়ালী থানায় গিয়ে তার লাশ দেখতে পাই। ময়না তদন্ত শেষে বিকেল ৪টায় জাকারিয়ার লাশ কাপাসিয়ায় আনা হয়।”

নিহতের ভাইয়ের অভিযোগ, তার ভাইকে অপরহণ করে খুন করা হয়েছে।

বাংলাদেশ সময়: ০২৩৬ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৩
সম্পাদনা: জয়নাল আবেদীন, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
banglanews24 All Apps
RehabHousing.com

জাতীয়

8877
IIMEJ
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান