১০ জ্যৈষ্ঠ ১৪২০, শুক্রবার মে ২৪, ২০১৩ ১১:১৩ পিএম BDST banglanew24
02 Jun 2012   09:46:57 PM   Saturday BdST
E-mail this

চাঁপাইনবাবগঞ্জে ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী আটক


জেলা প্রতিনিধি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জ শহরের আলীনগর থেকে শনিবার বিকেলে ফেনসিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে বর্ডার গার্ড অব বাংলাদেশ (বিজিবি)। আটক মাদক ব্যবসায়ী মানিক মিয়া (৩০) শহরের আলীনগর এলাকার মনিরুল ইসলামের ছেলে।

চাঁপাইনবাবগঞ্জস্থ ৯ বডার গার্ড ব্যাটালিয়নের (বিজিবি) অপারেশন অফিসার মেজর নাঈম খন্দকার বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার বিকেল ৪ টার দিকে শহরের আলীনগর রেলক্রসিংয়ের পার্শ্বে মাদক ব্যবসায়ী মানিকের বাড়িতে অভিযান চালায় বিজিবির একটি দল।

এসময় তার বাড়ি থেকে ৭১ বোতল ফেনসিডিল ও মাদক ব্যবসায় বিনিয়োগকৃত ২ লক্ষ ২৮ হাজার ৯শ ৫৭ টাকাসহ মানিককে আটক করা হয়। পরে তাকে থানায় হস্তান্তর করা হয়।

বাংলাদেশ সময়: ২১৩৩ ঘণ্টা, জুন ০২ , ২০১২
সম্পাদনা : কামাল শাহরিয়ার, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

জাতীয়

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান