 |
আমাদের দেশীয় মডেলিং সেক্টর দিন দিন বড় হচ্ছে। কিন্তু সেই তুলনায় নির্ভর করার মতো মডেল আছে হাতেগোনা। প্রতিভাবান মডেল জুটি খুঁজে বের করার লক্ষে শিগগরিই শুরু হতে যাচ্ছে রিয়েলিটি শো ‘ইয়াং স্টার মডেল হান্ট’। এই প্রতিযোগিতার আয়োজনে রয়েছে ‘রয়েল ব্লু ইভেন্ট কেয়ার’।
দেশের অন্যসব রিয়েলিটি শোর তুলনায় ‘ইয়াং স্টার মডেল হান্ট’ সম্পূর্ণ ব্যতিক্রমী। এই রিয়েলিটি শোতে কাপল মডেল অর্থাৎ মডেল জুটিকে লাইমলাইটে তুলে ধরা হবে। শিগগিরই এ প্রতিযোগিতার রেজিষ্ট্রেশন শুরু হবে।
‘ইয়াং স্টার মডেল হান্ট’-প্রতিযোগিতা সম্পর্কে মতবিনিময়ের জন্য রয়েল ব্লু ইভেন্ট কেয়ার ইউনিট ১৮ জুলাই রাতে রাজধানীর এলিফেন্ট রোডের ‘চায়না কিচেন রেস্টুরেন্টে আয়োজন করে এক সংবাদ সম্মেলনের। এতে আয়োজকদের প থেকে জানানো হয়, সারা বাংলাদেশ থেকে রেজিস্ট্রেশনের মাধ্যমে মডেলরা অংশগ্রহণ করবে এ প্রতিযোগিতায়। প্রাথমিক বাছাইয়ের পর ঢাকা এবং ঢাকার বাইরে ১৬টি গ্র“মিংয়ের মাধ্যমে প্রতিযোগীদের নিয়ে অনুষ্ঠিত হবে গ্র্যান্ড ফিনালে। ঈদের পর থেকে শুর হবে এই রিয়েলিটি শোর কার্যক্রম।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ‘ইয়াং স্টার মডেল হান্ট’-এর উপদেষ্টামন্ডলীর সদস্য, রেডিয়েন্ট ইন্সটিটিউট অব ডিজাইনের চেয়ারম্যান গুলশান আরা নাসরীন চৌধুরী। প্রধান নির্বাহী পরিচালক একে আজাদ সানি, প্রধান সমন্বয়কারী মন্দিরা এ্যানজেলা মেরি ডি কস্টা, ‘রয়েল ব্লু ইভেন্ট কেয়ার’-এর ব্যবস্থাপনা পরিচালক মির্জা রকিবুল হাসান মিঠু, রেড বিউটি পার্লারের ব্যবস্থাপনা পরিচালক- আফরোজা কামাল, বিজ্ঞাপন ম্যানেজার তৌফিক অপু, ক্রিয়েটিভ প্রধান অপূর্ব খন্দকার,‘পিপলস রেডিও’র অনুষ্ঠান প্রধান মাহমুদুল আমিন মুকুল, এবং টিভি অনুষ্ঠান নির্মাতা রাশেদ রাহা।
প্রধান নির্বাহী পরিচালক একে আজাদ সানি বলেন, যুগের সাথে তাল মিলিয়ে দিন দিন প্রসারিত হচ্ছে আমাদের মিডিয়। বাড়ছে টিভি চ্যানেল। নাটক, সিনেমা কিংবা বিজ্ঞাপনের কাজের ত্রেও এখন অনেকটা প্রসারিত। কিন্তু বাংলাদেশের টেলিভিশন ও সিনেমার পর্দার মতোই মডেলিংয়েও ঘুরে ফিরে ল্য করা যাচ্ছে একই মুখ। সে জায়গাটাকে পূরণ করার জন্য আয়োজন করা হচ্ছে নানা প্রতিযোগিতা। সে সব প্রতিযোগিতা থেকে উঠে এসে অনেকেই এখন তারকা হয়ে সুনামের সঙ্গে কাজ করে চলেছেন শোবিজ মিডিয়া কিংবা ঢাকাই চলচ্চিত্রে। তারপরও যেন অপূর্ণতা থেকেই যাচ্ছে। আর সে চিন্তাধারা মাথায় রেখে বাংলাদেশে প্রথমবারের মতো আয়োজন করা হচ্ছে ‘ইয়াং স্টার মডেল হান্ট’ (কাপল)।
সংবাদ সম্মেলনে জানানো হয়, প্রতিটি গ্র“মিয়ের বিচারক হিসেবে থাকবেন বাংলাদেশের শোবিজ অঅর মিডিয়ার স্বনামধন্য ব্যক্তিরা। এ েেত্র বিচারকরা ৩টি বিভাগে বিভক্ত থাকবেন। প্রথম গ্র“মিংয়ে একটি প্যানেল থাকবে। দ্বিতীয় গ্র“মিংয়ে থাকবে আরেকটি প্যানেল। এই ২টি রাউন্ডে মূল বিচারকদের পাশাপাশি অতিথি বিচারক হিসেবে থাকবেন ২ জন করে সাংবাদিক। তৃতীয় এবং চতুর্থ গ্র“মিংয়ে থাকবে মূল প্যানেল। যারা গ্র্যান্ড ফিনালে ও বিচারকের দায়িত্ব পালন করবেন। গ্র্যান্ড ফিনালে সাধারণ জনগণ এসএমএস-এর মাধ্যমে ভোট দিতে পারবেন তাদের প্রিয় জুটিকে।
আয়োজকরা জানান, ফাইনাল রাউন্ডে অতিথি বিচারক হিসেবে থাকবেন শোবিজ মিডিয়ার সেরা একটি মডেল জুটি। ফাইনাল রাউন্ডের আগ পর্যন্ত ৭টি টিভি-অনুষ্ঠান প্রচার করা হবে। ১ জন উপস্থাপক, ১ জন সেলিব্রেটি এবং গ্র“মিংয়ে উত্তীর্ণ হওয়া মডেলদের ভবিষ্যত পরিকল্পনা, মডেল হওয়ার ইচ্ছা আকাঙ্খা নিয়ে টক শোর মতো সাজানো হবে এই অনুষ্ঠানটি। ইতিমধ্যে ইভেন্টের প্রাথমিক কার্যক্রম শেষ হয়েছে। এটি ইভেন্টের প্রথম সংবাদ সম্মেলন। টাইটেল স্পন্সর নেয়ার পর আরেকটি সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রতিযোগিতার মূল কার্যক্রম শুরু হবে।
‘ইয়াং স্টার মডেল হান্ট’ প্রতিযোগিতাটির সঙ্গে টিভি চ্যানেল পার্টনার হিসেবে আছে ‘চ্যানেল সিক্সটিন’। এই রিয়েলিটি শোর অনলাইন নিউজ পার্টনার হিসেবে রয়েছে ‘বাংলানিউজটোয়েন্টিফোর.কম’।
এই রিয়েলিটি শোর রেডিও পার্টনার ‘রেডিও পিপলস’। দৈনিক পত্রিকা পার্টনার ‘ভোরের কাগজ’ ও মিডডে দৈনিক ‘দিনের শেষে’। সাপ্তাহিক পত্রিকা সাপ্তাহিক ‘একাত্তর’, বিনোদন ম্যাগাজিন ‘তারকালোক’। ফ্যাশন পার্টনার ‘রেডিয়েন্ট ইন্সস্টিটিউট অব ডিজাইন’ এবং বিউটি পার্টনার হিসেবে আছে ‘রেড বিউটি পার্লার’।
বাংলাদেশ সময় : ০০৪৫, জুলাই ১৯, ২০১২
সম্পাদনা : বিপুল হাসান, বিভাগীয় সম্পাদক