১২ জ্যৈষ্ঠ ১৪২০, রবিবার মে ২৬, ২০১৩ ৯:০৩ এএম BDST banglanew24
31 May 2012   10:13:26 PM   Thursday BdST
E-mail this

নাটোরে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবিতে স্কুলছাত্র অপহরণ


জেলা প্রতিনিধি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নাটোর: পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবিতে নাটোরে অনন্ত চক্রবর্তী অন্তু নামে ৫ম শ্রেণির ছাত্রকে অপহরণ করা হয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় নাটোর সদর উপজেলার হালসা বাজার থেকে শিশুটিকে অপহরণ করা হয়।

পুলিশ ও এলাকাবাসী জানায়, সদর উপজেলার হালসা গ্রামের অশোক চক্রবর্তীর ছেলে অন্তু বৃহস্পতিবার সন্ধ্যায় বাড়ির পাশের হালসা বাজারে যায়। এসময় দুর্বৃত্তরা তাকে সাদা রংয়ের একটি মাইক্রোবাসে উঠিয়ে অজ্ঞাতস্থানে নিয়ে যায়।

অশোক চক্রবর্তী জানান, সন্ধ্যায় সে পারিবারিক প্রয়োজনে বাজারে গিয়ে আর ফিরে আসেনি। পরে রাত সাড়ে ৭টার দিকে ০১৭৪৭-৪৭৮৫১৩ নম্বরের মোবাইল ফোন থেকে কল করে জানানো হয়, তার ছেলেকে অপহরণ করা হয়েছে। এসময় তারা পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করে।

এ ব্যাপারে নাটোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, বিভিন্ন মাধ্যমে তিনি অপহরণের খবর শুনতে পেয়েছেন। তবে কেউ অভিযোগ করেনি।

বাংলাদেশ সময়: ২১৫৪ ঘণ্টা, মে ৩১, ২০১২

সম্পাদনা: রোকনুল ইসলাম কাফী, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

জাতীয়

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান