৫ আষাঢ় ১৪২০, বুধবার জুন ১৯, ২০১৩ ৮:৪০ এএম BDST banglanew24
25 Apr 2012   05:17:10 PM   Wednesday BdST
E-mail this

বৃহস্পতিবার ৪ কোম্পানির শেয়ার স্পট মার্কেটে লেনদেন


স্টাফ করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা : পুঁজিবাজারের তালিকাভুক্ত ৪ কোম্পানির কোম্পানির শেয়ার লেনদেন সোমবার থেকে স্পট মার্কেটে ব্লক/ওড লটে শুরু হবে। কোম্পানি ৪টি হলো- আল আরাফা ইসলামী ব্যাংক, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স, যমুনা ব্যাংক এবং পিপলস লিজিং অ্যান্ড ফিন্যান্স সার্ভিস লি.।

বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, কোম্পানিগুলোর শেয়ার আগামী ২৬ এপ্রিল থেকে ৩০ এপ্রিল পর্যন্ত স্পট মার্কেটে লেনদেন চলবে। এ জন্য কোম্পানিগুলোর রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২ মে।

আল আরাফা ইসলামী ব্যাংক:  আল আরাফা ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য সমাপ্ত অর্থবছরে ২১ শতাংশ স্টক ডিভিডেন্ট দেওয়ার সুপারিশ করেছে।

কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১৫ মে সকাল ১১টায় অডিটোরিয়াম, এনএলআই টাওয়ার, ৫৪, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫ ঠিকানায় অনুষ্ঠিত হবে। এজন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ২ মে।

ব্যাংকের সর্বশেষ আর্থিক প্রতিবেদন অনুযায়ী, শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৩ দশমিক ০১ টাকা এবং শেয়ারপ্রতি নিট অ্যাসেট ভ্যালু দাঁড়িয়েছে ১৬ দশমিক ২৮ টাকা।

ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স: ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ৫০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ও ১০ শতাংশ স্টক ডিভিডেন্ট দেওয়ার সুপারিশ করেছে।

কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২০ মে বেলা ১১টায় অফিসার্স ক্লাব, ২৬ বেইলি রোড, ঢাকায় অনুষ্ঠিত হবে। এজন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ২ মে।

যমুনা ব্যাংক: যমুনা ব্যাংকের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য সমাপ্ত অর্থবছরে ২৩ শতাংশ স্টক ডিভিডেন্ড দেওয়ার সুপারিশ করেছে।

কোম্পানির আর্থিক প্রতিবেদন অনুযায়ী, যমুনা ব্যাংকের বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৩ মে বেলা ১০টায় অফিসার্স ক্লাব, ২৬ বেইলি রোড, ঢাকায় অনুষ্ঠিত হবে। এজন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ২ মে।

সমাপ্ত অর্থবছরে যমুনা ব্যাংকের নিট লাভ হয়েছে ১৩৫ কোটি ১৭ লাখ ৬০ হাজার টাকা, শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৩ দশমিক ৬৫ টাকা এবং নিট অ্যাসেট ভ্যালু দাঁড়িয়েছে ১৯ দশমিক ৯৬ টাকা।

পিপলস লিজিং: পিপলস লিজিং অ্যান্ড ফিন্যান্স সার্ভিস রি. কোম্পানির পরিচালনা পর্ষদ এর শেয়ারহোল্ডারদের জন্য ১৫ শতাংশ লভ্যাংশ দেওয়ার সুপারিশ করেছে। যার মধ্যে ১০ শতাংশ নগদ এবং ৫ শতাংশ শেয়ার লভ্যাংশ (স্টক ডিভিডেন্ড)।

পিপলস লিজিং অ্যান্ড ফিন্যান্স সার্ভিস কোম্পানির সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী, শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২ দশমিক ৭৬ টাকা এবং শেয়ারপ্রতি সম্পদ মূল্য দাঁড়িয়েছে ২০ দশমিক ৪৪ টাকা। এছাড়া কোম্পানির শেয়ার প্রতি নিট অপারেটিং ক্যাশ ফ্লো দাঁড়িয়েছে মাইনাস ১ দশমিক ৩৫ টাকা।

কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) এবং বিশেষ সাধারণ সভা (ইজিএম) আগামী ২৬ জুন বেলা ১১টায় অফিসার্স ক্লাব, বেইলি রোড, ঢাকা-১০০০ ঠিকানায় অনুষ্ঠিত হবে। এজন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ২ মে।

বাংলাদেশ সময়: ১৭১৪ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০১২
এসএনএইচ/ সম্পাদনা: আরিফুল ইসলাম আরমান, নিউজরুম এডিটর/ জাকারিয়া মন্ডল, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
banglanews24 All Apps
RehabHousing.com

অর্থনীতি

8877
IIMEJ
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান