৫ আষাঢ় ১৪২০, বুধবার জুন ১৯, ২০১৩ ৩:২৫ পিএম BDST banglanew24
02 Oct 2012   05:48:27 PM   Tuesday BdST
E-mail this

কৃষ্ণকলির `বুনোফুল`


বিনোদন প্রতিবেদক
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
কৃষ্ণকলির `বুনোফুল`

কাজ শেষ হওয়ার ৭ মাস পর আসছে কৃষ্ণকলির নতুন অ্যালবামটি। গত পহেলা বৈশাখে [১৪১৯] সঙ্গীতশিল্পী কাজী কৃষ্ণকলি ইসলাম শ্রোতাদের উপহার দিতে চেয়েছিলেন তার তৃতীয় অ্যালবাম `বুনোফুল`। অ্যালবামটির কাজ শেষ করেছিলেন আরও আগে, চলতি বছরের শুরুর দিকে। নানা জটিলতায় শেষ পর্যন্ত বাজারে আসেনি `বুনোফুল`।  

চলতি মাসের তৃতীয় সপ্তাহে এটি বাজারে আনছে বেঙ্গল মিউজিক। সাতটি সাঁওতালি এবং দুটি ঝুমুর গান দিয়ে অ্যালবাম সাজানো হয়েছে। আগামী ২০ অক্টোবরের মধ্যে এটি বাজারে আসার সম্ভাবনা রয়েছে।এটি মৌলিক গানের অ্যালবাম নয়।

অ্যালবামটি নিয়ে কৃষ্ণকলি বাংলানিউজকে বলেন, ` মূলত স্পন্সর না পাওয়ার কারণে অ্যালবামটির সব কাজ শেষ করার পরও এত দিন অপেক্ষা করতে হলো।আমাদের মাটি, জলবায়ু থেকে উৎসারিত বৃক্ষ, লতা, গুল্ম, কবিতা, গান, গল্প যা কিছু নিজস্ব অনুভূতির শক্তিস্বরূপ। অ্যালবামে এমনই দুটি নিজস্ব ধারার গান রয়েছে। তবে `আগন্তুক` চলচ্চিত্রের `চাঁদ উঠেছে ওই` সাঁওতালি গানের মুখরা ঠিক রেখে অন্তরা লেখা হয়েছে।`

`বুনোফুল` অ্যালবামের সব গানের সঙ্গীতায়োজন করেছেন অর্ক। গানগুলোর শিরোনাম `আগা ডালে বোসো কোকিল`, `আমার ঘরকে ভাদু এলেন`, `আমার তুসু ধনে`, `সান্তাল করেছে ভগবান`, `দালান দিলি মহল দিলি` ও `কৃষ্ণকালা`। ঝুমুর গান দুটি হলো `ফুলগাছটি লাগোয়েছিলাম` ও `কালো জলে কুজলা তালে`।

উল্লেখ্য, কৃষ্ণকলির প্রথম একক অ্যালবাম `সূর্যে বাঁধি বাসা` প্রকাশিত হয় ২০০৭ সালে। চার বছর পর গত বছরের ফেব্রুয়ারিতে আসে দ্বিতীয় একক `আলোর পিঠে আঁধার`।

বাংলাদেশ সময়: ১৭৩৭ ঘণ্টা, ০২ অক্টোবর,২০১২
এমকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
banglanews24 All Apps
RehabHousing.com

বিনোদন

8877
IIMEJ
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান