ঢাকা: অতিরিক্ত ও যুগ্ম সচিবসহ প্রশাসনের ৩৩ কর্মকর্তা পদে রদবদল করা হয়েছে। বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের পৃথক আদেশে এ রদবদল করা হয়।
অতিরিক্ত সচিব পর্যায়ে ওএসডি অতিরিক্ত সচিব মো. এহসানুল হককে বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের চেয়ারম্যান করা হয়েছে। অপরদিকে চুক্তিতে চেয়ারম্যান হেমায়েত উদ্দিনের চুক্তি বাতিল করা হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের এপিডি অনুবিভাগে ন্যস্ত এ.এম বদরুদ্দোজাকে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব পদে নিয়োগ দেয়া হয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের মহাপরিচালক খন্দকার মোহাম্মদ আলীকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ের এপিডি অনুবিভাগে ন্যাস্ত করা হয়েছে। ভূমি রেকর্ড জরিপ অধিদপ্তরের পরিচালক মোহাম্মদ ইকবালকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের মহাপরিচালক করা হয়েছে।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এস এম আশরাফুল ইসলামকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব পদে নিয়োগ করা হয়েছে। অপরদিকে প্রাথমিক ও গণ শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. শাহ কামালকে স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব পদে নিয়োগ করা হয়েছে।
টিচিং কোয়ালিটি ইমপ্রুভমেন্ট ইন সেকেন্ডারি এডুকেশন প্রকল্পের পরিচালক স্বপন কুমার সরকারকে শিক্ষা মন্ত্রণালয়ে সংযুক্তির জন্য (ওএসডি) জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা করা হয়েছে।
পল্লী বিদ্যুতায়ন বোর্ডের সদস্য মো. গোলাম মোস্তফাকে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব পদে নিয়োগ করা হয়েছে।
যুগ্ম সচিব পর্যায়ে পরবর্তী পদায়নের জন্য জনপ্রশান মন্ত্রণালয়ে ন্যস্ত (ওএসডি) শেখ আব্দুর আহাদকে বাংলাদেশ শিশু একাডেমীর চেয়ারম্যান নিয়োগ করা হয়েছে।
প্রাথমিক ও গণ শিক্ষা মন্ত্রণালয়ের পরিচালক আব্দুর রউফ চৌধুরীকে বিসিএস প্রশাসন একাডেমীর অতিরিক্ত মহাপরিচালক হিসেবে নিয়োগ করা হয়েছে। বিসিএস প্রশাসন একাডেমীর অতিরিক্ত মহাপরিচালক রুহুল আমিন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক হিসেবে প্রেষণে নিয়োগ করা হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) কেবিএম ওমর ফারুক চৌধুরীকে শেখ জায়েদ বিন সুলতান আল নাহিয়ান ট্রাস্ট’র নির্বাহী পরিচালক হিসেবে প্রেষণে নিয়োগ করা হয়েছে।
ওএসডি মনিরুল ইসলামকে প্রশাসনিক আপীল ট্রাইব্যুনালের সদস্য ও শিল্পমন্ত্রণালয়ে সংযুক্ত ডা. সৈয়দ উমর খৈয়ামকে (ওএসডি) বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের (বিসিক) পরিচালক হিসেবে প্রেষণে নিয়োগ দেয়া হয়েছে।
ইমিগ্রেড এগ্রিকালচার প্রোডাক্তটিভিটি খালিদ মাহমুদ ঢাকা ওয়াসার উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি), এবং খাদ্য গুদাম নির্মাণ প্রকল্পের প্রকল্প পরিচালক মোহাম্মদ সাইদুর রহমান হাওড় ও জলাভূমি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক পদে প্রেষণে নিয়োগ করা হয়েছে।
উপসচিবদের মধ্যে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত সারোয়ার জাহানকে নৌ-পরিবহন মন্ত্রণালয় এবং ওএসডি ড. একেএম মতিয়ার রহমানকে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ ও মো. মনিরুজ্জামানকে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপসচিব পদে পদে পদায়ন করা হয়েছে।
অপর এক আদেশে যুগ্ম-সচিব পর্যায়ে মতিয়ার রহমানকে ট্যারিফ কমিশনের সদস্য, আনোয়ার হোসেনকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব ও জয়পুরহাট জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মতিয়ার রহমানকে ওএসডি করা হয়েছে।
ঢাকা ওয়াসার ডিএমডি মাহবুবুর রহমান ও ট্যারিফ কমিশনের সদস্য ময়জুল শাহান খানকে প্রত্যাহার করে পদায়নের জন্য জনপ্রশাসনের মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।
ধর্ম মন্ত্রণালয়ে সংযুক্ত ওএসডি যুগ্ম-সচিব হাসান জাহাঙ্গীর আলম এবং তথ্য মন্ত্রণালয়ে সংযুক্ত যুগ্ম-সচিব মনজুর রহমানকে সংশ্লিষ্ট মন্ত্রণালয়েই যুগ্ম-সচিব পদে পদায়ন করা হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব মাহবুবা মাশকুরকে ওএসডি করে মৈত্রী শিল্প সংস্থার নির্বাহী পরিচালকের দায়িত্ব পালনে সমাজকল্যাণ মন্ত্রণালয়ে এবং জাতীয় আর্কাইভস ভবন নির্মাণ প্রকল্পের (দ্বিতীয় পর্যায়) প্রকল্প পরিচালক ডা. জাহেদুল ইসলামকে ওএসডি করে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে।
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব রোকসানা কাদেরকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত যুগ্ম-সচিব আবুল কাশেমকে স্থানীয় সরকার বিভাগ, ওএসডি যুগ্ম-সচিব মতিউর রহমানকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সচিব মো. শামসুজ্জামানকে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব পদে পদায়ন ও বদলি করা হয়েছে।
বাংলাদেশ সময়: ২০১৮ ঘণ্টা, জুলাই ০৫, ২০১২
এসএমএ/সম্পাদনা: আহমেদ জুয়েল, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর