৭ জ্যৈষ্ঠ ১৪২০, মঙ্গলবার মে ২১, ২০১৩ ১১:২৪ পিএম BDST banglanew24
31 May 2012   05:38:08 PM   Thursday BdST
E-mail this

‌এনটিভিতে ‘দ্য নাবিদ মাহবুব শো’


বিনোদন প্রতিবেদক
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
‌এনটিভিতে  ‘দ্য নাবিদ মাহবুব শো’

শুরু হচ্ছে নাবিদ মাহবুবের উপস্থাপনায় টক শো ‘দ্য নাবিদ মাহবুব শো।’ অনুষ্ঠানটির প্রথম পর্বে অতিথি হয়ে আসছেন জনপ্রিয় উপস্থাপিকা শারমীন লাকী।

অনেক ধরনের টক শো নিয়ে ব্যস্ত থাকে বাংলাদেশের টিভি চ্যানেলগুলো। সেসব থেকে পুরো ভিন্নভাবে উপস্থাপন করা হবে ‘দ্য নাবিদ মাহবুব শো’টি। ২২ মিনিটের এ শোতে কোন স্ক্রিপ্ট ব্যবহার করা হবেনা এবং সব দর্শক এতে সরাসরি স্বতস্ফূর্তভাবে অংশ নিতে পারবে। সমসাময়িক বিষয়গুলোর উপর ভিত্তি করে অনুষ্ঠানের পর্বগুলো সাজানো হবে। প্রতি পর্বে একজন অতিথি থাকবেন। আমন্ত্রিত অতিথি সমসাময়িক বিষয়গুলোর উপর আলোচনায় অংশ নিবেন। এতে অতিথি হয়ে আমন্ত্রিন হবেন এ সময়ের আলোচিত সেলিব্রিটি, রাজনীতিবিদ,ব্যবসায়ী, কূটনীতিকবিদ সহ এমন আরও অনেকে।

‘দ্য নাবিদ মাহবুব’ টক শোটি মূলত অনুকরন করা হয়েছে হলিউডের জনপ্রিয় টিভি শো ‘দ্য টুনাইট শো উইথ জয় লিনো (এনবিসি)’ এবং ‘ দ্য লেট শো উইথ ডেভিড লেটারম্যান (সিবিসি)’ থেকে।

গ্রামীনফোনের পরিবেশনায় ‘দ্য নাবিদ মাহবুব শো ’টি ১ জুন শুক্রবার থেকে এনটিভির পর্দায় প্রচার শুরু হবে। প্রতি সপ্তাহের শুক্রবার রাত ৯টায় প্রচারিত হবে এ অনুষ্ঠানটি।

বাংলাদেশ সময় ১৪২০, মে ৩১, ২০১২
সম্পাদনা: অনন্যা আশরাফ, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

বিনোদন

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান