১২ জ্যৈষ্ঠ ১৪২০, রবিবার মে ২৬, ২০১৩ ১২:২৮ পিএম BDST banglanew24
13 Jun 2012   01:23:10 PM   Wednesday BdST
E-mail this

ব্যাংক অ্যাকাউন্ট হ্যাকিং এর দায়ে গ্রেফতার ২


স্টাফ করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চট্টগ্রাম : অনলাইন ব্যাংক অ্যাকাউন্ট হ্যাকিং এর দায়ে মোঃ সুমন (২৬) ও আশফাক হোসেনকে (৩০) গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্ব)।

মঙ্গলবার দিবাগত রাত ২টায় চট্টগ্রাম নগরীর খুলশী ও জিইসির মোড় এলাকায় এ অভিযানে নেতৃত্ব দেন র‌্যাব-৭-এর চান্দগাঁও ক্যাম্পের কোম্পানি কমান্ডার লে. কমান্ডার নুরুজ্জামান।

র‌্যাব সূত্র জানায়, চলতি বছরের মার্চ মাসে ব্যাংক অ্যাকাউন্টের আইডি ও পার্সওয়ার্ড চুরির মাধ্যমে ঢাকার রিজেন্সি হোটেলের বিক্রয় ও বিপণন শাখার প্রধানের আনোয়ার হোসেনের হিসাব থেকে এক লাখ ৩২ হাজার টাকা চুরি করে একটি চক্র। র‌্যাব এ ঘটনার পর খোঁজ নিয়ে জানতে পারে চক্রটি ওই টাকা চট্টগ্রামের আশফাক হোসেনের একটি অ্যাকাউন্টে স্থানান্তরের পর তুলে নেয়।

এরপর মঙ্গলবার আশফাকের অবস্থান নিশ্চিত হওয়ার পর রাত ২টায় অভিযান পরিচালনা করে র‌্যার‌্য়াব। জিইসি মোড় এলাকা থেকে আশফাক ও খুলশীর তুলাতলী এলাকা থেকে সুমনকে গ্রেফতার করা হয়।

লে. কমান্ডার নুরুজ্জামান বাংলানিউজকে জানান, ব্যাংক অ্যাকাউন্ট হ্যাক কান্ডে ৫/৬ জন সদস্য রয়েছে।

বাংলাদেশ সময় : ১৩০৭ ঘণ্টা, জুন  ১৩, ২০১২
এআরএম/
সুকুমার সরকার, কো-অর্ডিনেশন এডিটর
Kumar.sarkerbd@gmail.com

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

জাতীয়

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান