চট্টগ্রাম : অনলাইন ব্যাংক অ্যাকাউন্ট হ্যাকিং এর দায়ে মোঃ সুমন (২৬) ও আশফাক হোসেনকে (৩০) গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্ব)।
মঙ্গলবার দিবাগত রাত ২টায় চট্টগ্রাম নগরীর খুলশী ও জিইসির মোড় এলাকায় এ অভিযানে নেতৃত্ব দেন র্যাব-৭-এর চান্দগাঁও ক্যাম্পের কোম্পানি কমান্ডার লে. কমান্ডার নুরুজ্জামান।
র্যাব সূত্র জানায়, চলতি বছরের মার্চ মাসে ব্যাংক অ্যাকাউন্টের আইডি ও পার্সওয়ার্ড চুরির মাধ্যমে ঢাকার রিজেন্সি হোটেলের বিক্রয় ও বিপণন শাখার প্রধানের আনোয়ার হোসেনের হিসাব থেকে এক লাখ ৩২ হাজার টাকা চুরি করে একটি চক্র। র্যাব এ ঘটনার পর খোঁজ নিয়ে জানতে পারে চক্রটি ওই টাকা চট্টগ্রামের আশফাক হোসেনের একটি অ্যাকাউন্টে স্থানান্তরের পর তুলে নেয়।
এরপর মঙ্গলবার আশফাকের অবস্থান নিশ্চিত হওয়ার পর রাত ২টায় অভিযান পরিচালনা করে র্যার্য়াব। জিইসি মোড় এলাকা থেকে আশফাক ও খুলশীর তুলাতলী এলাকা থেকে সুমনকে গ্রেফতার করা হয়।
লে. কমান্ডার নুরুজ্জামান বাংলানিউজকে জানান, ব্যাংক অ্যাকাউন্ট হ্যাক কান্ডে ৫/৬ জন সদস্য রয়েছে।
বাংলাদেশ সময় : ১৩০৭ ঘণ্টা, জুন ১৩, ২০১২
এআরএম/
সুকুমার সরকার, কো-অর্ডিনেশন এডিটর
Kumar.sarkerbd@gmail.com