১২ জ্যৈষ্ঠ ১৪২০, রবিবার মে ২৬, ২০১৩ ১২:১৪ এএম BDST banglanew24
18 Feb 2013   04:35:38 PM   Monday BdST
E-mail this

পাকিস্তানে আবারও বোমা, ৫ জনের প্রাণহানি


আন্তর্জাতিক ডেস্ক
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: পাকিস্তানের উত্তর পশ্চিমাঞ্চলের পেশোয়ার নগরীতে একটি রাজনৈতিক কার্যালয়ে বোমা বিস্ফোরণে প্রাণ হারিয়েছেন ৫ জন।

স্থানীয় উপজাতীয় এলাকায় কেন্দ্রীয় সরকারের রাজনৈতিক প্রতিনিধি মুত্তাহিরজেব খানের কার্যালয় লক্ষ্য করে পরিচালিত এ হামলায় আহত হয় আরও সাতজন। হতাহতদের মধ্যে বেশিরভাগই নিরাপত্তা কর্মী বলে জানা গেছে।

কর্তৃপক্ষ দাবি করেছে কমপক্ষে দুই জন আত্মঘাতী হামলাকারী ওই কার্যালয় চত্বরে প্রবেশ করে নিজেকে উড়িয়ে দেয়। এ সময় সেখানে স্থানীয় উপজাতীয় নেতৃবৃন্দ ও সরকারি কর্মকর্তাদের মধ্যে বৈঠক চলছিলো।

হামলার দায় এখনও কেউ স্বীকার করেনি। তবে পাকিস্তানে তৎপর তালেবান গেরিলারা সাধারণত অনুরুপ হামলা চালিয়ে থাকে।

গত বেশ কয়েক বছর ধরেই অস্থিতিশীল পাকিস্তানের নিরাপত্তা পরিস্থিতি। দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় কোয়েটা শহরে শনিবারও এক বোমা হামলায় নিহত হন ৮৫ জন। মূলত শিয়া সম্প্রদায়ভুক্ত হাজারা শিয়া অধিবাসীরাই ছিলো এ হামলার লক্ষ্যবস্তু।

এর আগে শুক্রবার তালেবান কর্তৃক প্রাণনাশের চেষ্টা থেকে বেঁচে যান খাইবার পাখতুনওয়া প্রদেশের মুখ্যমন্ত্রী আমির হায়দার খান। মারদান শহরে একটি রাজনৈতিক মিছিলে নেতৃত্ব দেওয়ার সময় তার ওপর এ হামলা চালানো হয়।

খাইবার পাখতুনওয়ার রাজধানী পেশোয়ার।

বাংলাদেশ সময়: ১৫৩৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৩
সম্পাদনা: রাইসুল ইসলাম, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

আন্তর্জাতিক

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান