নিউইয়র্ক: বাংলাদেশ সোসাইটি, নিউইয়র্কের (ইনক) দ্বিবার্ষিক (২০১৩-২০১৪) নির্বাচনে কামাল-রহিম পরিষদ বিপুল ভোটের ব্যবধানে জয়লাভ করেছে। মোট ১৯টি পদের ১৭টি পদে ‘কামাল-রহিম’ পরিষদ জয়লাভ করেছে। একটিতে বিজয়ী প্রার্থী আদালতে একটি অপরাধ মামলায় দোষী সাব্যস্ত হওয়ায় তার ফলাফল স্থগিত রাখা হয়েছে।
এছাড়া প্রতিদ্বন্দ্বী জাহাঙ্গীর-রফিক পরিষদ থেকে ২ জন প্রার্থী ক্রীড়া সম্পাদক সৈয়দ এনায়েত আলী এবং সদস্য ফারহানা চৌধুরী কয়েক ভোটের ব্যবধানে জয়লাভ করেছে।
সভাপতি পদে কামাল আহমেদ ১৮৫৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী জাহাঙ্গীর সরকারের (এস এম জাহাঙ্গীর) প্রাপ্ত ভোট ১৫৭৫। সাধারণ সম্পাদক পদে আব্দুর রহিম হাওলাদার ১৮১৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী মো: রফিকুল ইসলামের প্রাপ্ত ভোট ১৪৭৮।
নির্বাচনে সর্বাধিক ভোট পেয়েছেন সদস্য পদে জে. মোল্লাহ সানি।
সোসাইটির নির্বাচনে নির্বাচিত অন্য প্রার্থীরা হচ্ছেন: সহ সভাপতি- মো: মহিউদ্দিন দেওয়ান (১৫৬৫ ভোট) ও আতাউর রহমান সেলিম (১৪২০ ভোট)। প্রতিদ্বন্দ্বিতাকারী অপর দুই সহ সভাপতি পদপ্রার্থী মো: এ বাসেত পেয়েছেন ১২৫৮ ভোট ও ওসমান চৌধুরী পেয়েছেন ১৩৬৭ ভোট।
সহ সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন সিরাজ উদ্দিন আহমেদ সোহাগ (১৬৬২ ভোট)। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আব্দুস শাকুর খান মাখন পেয়েছেন ১৪৭১ ভোট।
কোষাধ্যক্ষ পদে নির্বাচিত হয়েছেন মো: রুহুল আমিন সিদ্দিকী (১৭৬০ ভোট)। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শেখ সিরাজুল ইসলাম পেয়েছেন ১৫৭৩ ভোট।
সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মোহাম্মদ সাদী মিন্টু (১৬৫১ ভোট)। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এবাদ চৌধুরী পেয়েছেন ১৪৮১ ভোট।
সাংস্কৃতিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মোশাররফ হোসেইন (১৬২৮ ভোট)। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো: সেলিম ইব্রাহীম পেয়েছেন ১৩৮৮ ভোট।
জনসংযোগ ও প্রচার সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন সৈয়দ এম কে জামান (১৬৭৮ ভোট)। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ওয়াহিদ কাজী এলিন পেয়েছেন ১৪৭০ ভোট।
সমাজকল্যাণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন কাজী তোফায়েল ইসলাম (১৬৩৭ ভোট)। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এ কে এম রফিকুল ইসলাম ডালিম পেয়েছেন ১৩৪৮ ভোট।
সাহিত্য সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন(স্থগিত) মো: মনিরুল ইসলাম (১৬২১ ভোট)। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মনিকা রায় পেয়েছেন ১৪৬৫ ভোট।
ক্রীড়া ও আপ্যায়ন সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন এনায়েত আলী(১৫৫৩ ভোট)। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন মখন মিয়া।
স্কুল ও শিক্ষা সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মোল্লা এম এ মাসুদ (১৬২১ ভোট)। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বদরুল হক আজাদ পেয়েছেন ১৩০৯ ভোট।
এছাড়া কার্যকরী পরিষদের ৬টি পদে নির্বাচিতরা হচ্ছেন: কাজী আজহারুল হক মিলন (১৫৫৫ ভোট), আহবাব এইচ চৌধুরী খোকন (১৫০৭ ভোট), মো: জে মোল্লা সানী (১৮৬৮ ভোট), সৈয়দ ইলিয়াস খসরু (১৫১০ ভোট), ফারহানা চৌধুরী (১৪৯৫ ভোট) ও খোরশেদ আলম (১৬১৩ ভোট)।
বিজয়ী সভাপতি কামাল আহমেদ বাংলানিউজকে বলেছেন, দেশের ভাবমূর্তি উজ্জল করতে, স্থায়ী শহীদ মিনার প্রতিষ্ঠায় কমিউনিটি ও কর্তৃপক্ষের সঙ্গে যৌথ উদ্যোগ গ্রহণ, জবের জন্য তথ্য সংগ্রহ করে কমিউনিটিকে সার্বক্ষণিক সহযোগিতা প্রদান, বাংলাদেশি কমিউনিটিকে মূল ধারায় সম্পৃক্ত করার জন্য মেলবন্ধন তৈরি করা, বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক আরো সুদৃঢ় করার জন্য ইতিবাচক ভূমিকা পালন, সিটি ও স্টেট থেকে কমিউনিটির জন্য বিভিন্ন সুযোগ সুবিধা আদায়ের উদ্যোগ গ্রহণ, বাংলাদেশ ডে উপলক্ষে সম্মিলিতভাবে প্যারেডের আয়োজন করা, নতুন প্রজন্মের ছাত্র-ছাত্রীদের বাংলাদেশি কৃষ্টি সংস্কৃতি শিক্ষাদান এবং বাংলা স্কুলের কার্যক্রম আরও জোরদার করতে তিনি কাজ করবেন।
নির্বাচনে সোসাইটির ৫২৯৩ জন ভোটারের মধ্যে ৩৫৫৯ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। প্রতিকূল পরিবেশের ঠাণ্ডা আবহাওয়া আর গুড়ি গুড়ি বৃষ্টি উপেক্ষা করে ভোটাররা কেন্দ্রে এসে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
নির্বাচনে নারী ভোটারদের অংশগ্রহণ ছিলো লক্ষ্যণীয়। সেই সঙ্গে নির্বাচনী কর্মকাণ্ডে তরুন প্রজন্মের অংশগ্রহণ সকলের দৃষ্টি কাড়ে।
বিপুল উৎসাহ, উদ্দীপনা আর জল্পনা-কল্পনার মধ্য দিয়ে রোববার কমিউনিটিতে বহুল আলোচিত সোসাইটির এ নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। সিটির কুইন্স আর ব্রুকলিন কেন্দ্রে স্থানীয় সময় সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোটগ্রহণ শেষে নির্বাচন কমিশন স্ব স্ব ভোট কেন্দ্রে ফলাফল ঘোষণার পর উডসাইডস্থ কুইন্স প্যালেসে একত্রিত হয়ে স্থানীয় সময় রাত ১২টায় চূড়ান্ত ফলাফল ঘোষণা করে।
পাঁচ সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশনে ছিলেন চেয়ারম্যান মাহাম্মদ নূরুল হক ও সদস্য- মোহাম্মদ হেলাল উদ্দিন, মফিজুর রহমান, আজিমুর রহমান বুরহান ও মোহাম্মদ শাহ আলম। আন্যান্যদের মধ্যে মোহাম্মদ হেলাল উদ্দিন ও মোহাম্মদ শাহ আলম কুইন্স কেন্দ্রে এবং মফিজুর রহমান ও আজিমুর রহমান বুরহান ব্রুকলিন কেন্দ্রে দায়িত্ব পালন করেন।
বাংলাদেশ সময়: ১০২৫ ঘণ্টা, অক্টোবর ০৮, ২০১২
সম্পাদনা: অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর