১১ জ্যৈষ্ঠ ১৪২০, শনিবার মে ২৫, ২০১৩ ৭:৪৬ এএম BDST banglanew24
29 Jun 2012   09:13:04 PM   Friday BdST
E-mail this

বেসামরিক কাশ্মীরি হত্যায় অভিযুক্ত সেনা কর্মকর্তাদের বিচার সামরিক আদালতে


আন্তর্জাতিক ডেস্ক
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
বেসামরিক কাশ্মীরি হত্যায় অভিযুক্ত সেনা কর্মকর্তাদের বিচার সামরিক আদালতে

ঢাকা: ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের রাজধানী শ্রীনগরের একটি আদালত ৫ বেসামরিক কাশ্মীরি হত্যার দায়ে অভিযুক্ত সেনা কর্মকর্তাদের বিচার সামরিক আদালতে করার জন্য ভারতীয় সেনাবাহিনীকে অনুমতি দিয়েছে।

২০০০ সালের মার্চে কাশ্মীরের অনন্তনাগ জেলায় ৫ নিরীহ বেসামরিক কাশ্মীরিকে সাজানো বন্দুকযুদ্ধের ঘটনায় হত্যা করা হয়। পরে ভারতের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (সিবিআই) তদন্তে এর সত্যতা প্রমাণিত হয়। এর সঙ্গে ভারতীয় সেনাবাহিনীর ৫ সেনা কর্মকর্তার জড়িত থাকার প্রমাণ পায় সিবিআই।

পরবর্তীতে ভারতের সুপ্রিম কোর্ট একটি রুলিং জারি করে অভিযুক্ত সেনা কর্মকর্তাদের বিচার সাধারণ আদালতে হবে নাকি সামরিক আদালতে হবে সে বিষয়ে সিদ্ধান্ত নিতে বলে সেনাবাহিনীকে । এর প্রেক্ষিতে সেনাবাহিনী গত সপ্তাহে অভিযুক্তদের বিচার সামরিক আদালতে করার আবেদন জানায়।

এই আবেদনের প্রেক্ষাপটে শ্রীনগরের মুখ্য বিচারিক আদালতের বিচারক রাজিব গুপ্তা অভিযুক্ত সেনা কর্মকর্তাদের বিচার সামরি আদালতে সম্পন্ন করার সেনাবাহিনীর আবেদনকে অনুমোদন দেন।  

তবে এই আদালতের এই নির্দেশনায় কাশ্মীরি মানবাধিকার সংগঠনগুলো তাদের হতাশা ব্যক্ত করেছে। অভিযুক্ত কর্মকর্তাদের  প্রচলিত অপরাধ আদালতেই বিচারের সম্মুখীন করার আহবান জানিয়ে আসছে তারা।

অভিযুক্ত এই পাঁচ সেনা কর্মকর্তা হলেন ব্রিগেডিয়ার অজয় সাক্সেনা, লে.কর্নেল ব্রজেন্দ্র প্রতাপ সিং, মেজর সৌরভ শর্মা মেজর অমিত সাক্সেনা এবং সুবেদার ইদ্রিস খান।

ভারতের কেন্দ্রীয় তদন্ত সংস্থা সিবিআই কয়েক বছর আগে কাশ্মীরের একটি আদালতে এই পাঁচ সেনা কর্মকর্তাকে অভিযুক্ত করে চার্জশিট জমা দেয়। তবে ভারতীয় সেনাবাহিনী এই ঘটনার জন্য অনন্তনাগ জেলার তৎকালীন বিশেষ পুলিস সুপার ফারুক খানকে দায়ী করে। তাদের দাবি ফারুক খান ওই পাঁচ ব্যক্তির নামে মিথ্যা তথ্য দিয়ে সেনাবাহিনীকে বিপথে চালিত করে। উল্লেখ্য, ফারুক খান বর্তমানে জম্মুর সহকারী পুলিশ মহাপরিদর্শক হিসেবে কর্মরত আছেন।

বাংলাদেশ সময়: ২০৫৯ ঘণ্টা, জুন ২৯, ২০১২
সম্পাদনা:রাইসুল ইসলাম, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

আন্তর্জাতিক

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান