ঢাকা : সমাপ্ত অর্থবছরের আর্থিক বিবরণী পর্যালোচনা করার জন্য পুঁজিবাজারের তালিকাভুক্ত ৭ কোম্পানির পরিচালনা পর্ষদ সভার সময় নির্ধারণ করেছে।
কোম্পানিগুলো হলো- বিজিআইসি, রেনেটা, অগ্রণী ইন্স্যুরেন্স, ন্যাশনাল টি, আইএফআইসি, বিডি ওয়েল্ডিং এবং মারিকো লিমিটেড।
মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জ’র (ডিএসই) ওয়েবসাইট থেকে এ তথ্য জানা গেছে।
বিজিআইসি কোম্পানির পরিচালনা পর্ষদ সভা ২৯ এপ্রিল বিকেল সাড়ে ৩টায়, রেনেটা কোম্পানির পরিচালনা পর্ষদ সভা আগামী ২৯ এপ্রিল বিলেক ৩টায়, অগ্রণী ইন্স্যুরেন্স কোম্পানির পরিচালনা পর্ষদ সভা আগামী ২৮ এপ্রিল বেলা ১১টায়, ন্যাশনাল টি কোম্পানির পরিচালনা পর্ষদ সভা আগামী ২৫ এপ্রিল সন্ধ্যা ৬টায় কোম্পানির নিজ নিজ কার্যালয়ে অনুষ্ঠিত হবে।
অন্যদিকে, আইএফআইসি কোম্পানির পরিচালনা পর্ষদ ২৯ এপ্রিল বিকেল ৫টা, বিডি ওয়েল্ডিং কোম্পানির পরিচালনা পর্ষদ সভা ২৮ এপ্রিল সকাল ৯টায় এবং মারিকো লিমিটেড কোম্পানির পরিচালনা পর্ষদ সভা আগামী ২৪ এপ্রিল বিকেল ৫টায় কোম্পানির নিজ নিজ কার্যালয়ে অনুষ্ঠিত হবে।
ডিএসই’র কোম্পানির তালিকাভুক্ত আইনের ৩০ ধারা মোতাবেক কোম্পানিগুলোর পরিচালনা পর্ষদ সভা আহ্বান করা হয়েছে।
ওই সভায় সমাপ্ত অর্থবছরের কোম্পানির আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হতে পারে।
বাংলাদেশ সময়: ১৭৪৪ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০১২
এসএনএইচ
সম্পাদনা : অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এ