১১ জ্যৈষ্ঠ ১৪২০, শনিবার মে ২৫, ২০১৩ ১০:৫১ পিএম BDST banglanew24
29 Nov 2012   04:55:25 PM   Thursday BdST
E-mail this

৩০ নভেম্বর অস্কারে ‌ঘেটুপুত্র কমলা‘র প্রদর্শনী


বিনোদন প্রতিবেদক
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
৩০ নভেম্বর অস্কারে ‌ঘেটুপুত্র কমলা‘র প্রদর্শনী

৩০ নভেম্বর স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে সাতটায় আমেরিকার লস অ্যাঞ্জেলসের বেভারলি হিলস-এ প্রদর্শিত হবে হুমায়ুন আহমেদের চলচ্চিত্র ‘ঘেটুপুত্র কমলা’। ৮৫তম অস্কার বিদেশী ভাষার চলচ্চিত্র পুরস্কার প্রতিযোগিতার আওতায় এ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। মোশন পিকচার একাডেমীর সদস্যরা বিচারক হিসেবে এ প্রদর্শনীতে অংশ নেবেন।
 
এর আগে ১০ নভেম্বর মর্যাদা সম্পন্ন চলচ্চিত্র পুরস্কার গোল্ডেন গ্লোব প্রতিযোগিতায় চলচ্চিত্রটি প্রদর্শিত হয়। ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত চলচ্চিত্রটি নিবেদন করেছে প্রাণ ঝালমুড়ি।

ছবিটির কাহিনী, সংলাপ, চিত্রনাট্য ও পরিচালনা করেছেন হুমায়ূন আহমেদ। অভিনয় করেছেন তারিক আনাম খান, জয়ন্ত চট্টোপাধ্যায়, মুনমুন আহমেদ, মাসুদ আখন্দ, তমালিকা কর্মকার, শামিমা নাজমিন, প্রাণ রায়, কুদ্দুস বয়াতী ও তার দল,  অনি, প্রান্তি, পুতুল, আব্দুল্লাহ রানা, রফিকুল ইসলাম, এহসান প্রমুখ। ‘ঘেটুপুত্র কমলা’র কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছে শিশুশিল্পী মামুন।

বাংলাদেশ সময় :১৬৪৮ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১২
গোরা

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

বিনোদন

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান