১২ জ্যৈষ্ঠ ১৪২০, রবিবার মে ২৬, ২০১৩ ৬:২৮ এএম BDST banglanew24
15 Jul 2012   03:45:49 PM   Sunday BdST
E-mail this

প্রাইম লাইফ ইন্স্যুরেন্সের সাড়ে ১৮ শতাংশ দরপতন


শেখ নাসির হোসেন, স্টাফ করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার পুঁজিবাজারের তালিকাভুক্ত কোম্পানিগুলোর মধ্যে ২৪৩টি কোম্পানির শেয়ারের দাম কমেছে। এদিন প্রাইম লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির শেয়ার সর্বোচ্চ ১৮ দশমিক ৭১ শতাংশ দাম হারিয়ে টপটেন লুজারের শীর্ষে অবস্থান করে।

এছাড়া রহিমা ফুড কোম্পানির শেয়ার ৯ দশমিক ৬৫ শতাংশ দাম হারিয়ে ওই তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, এদিন প্রাইম লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির শেয়ারের দাম সর্বোচ্চ ১৪৭ দশমিক ৯ টাকায় এবং সর্বনিম্ন ১৩০ লেনদেন হয়। গত কার্যদিবসে এ কোম্পানির শেয়ার ১৬৩ দশমিক ৫ টাকায় লেনদেন হয়েছিল।

ডিএসইর ওয়েবসাইট থেকে জানা গেছে, ২০০৭ সালে তালিকাভুক্ত  ‘জেড’ ক্যাটাগরির এ কোম্পানির শেয়ারের ফেসভ্যালু ১০ টাকা এবং মার্কেট লট ৫০টিতে।

রোববার প্রাইম লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির বাজার মূলধন দাঁড়িয়েছে ২৫৮ কোটি ২৪ লাখ ৮৩ হাজার টাকা। এছাড়া এ কোম্পানির অনুমোদিত মূলধন ৫০ কোটি টাকা এবং পরিশোধিত মূলধন ১৫ কোটি ৮০ লাখ টাকা।

বাজারে এ কোম্পানির মোট ১ কোটি ৫৭ লাখ ৯৫ হাজার শেয়ার রয়েছে। যার মধ্যে কোম্পানির উদ্যোক্তা পরিচালকদের কাছে ৪০ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের হাতে ৬০ শতাংশ শেয়ার রয়েছে।
উল্লেখ্য, পুঁজিবাজারের তালিকাভুক্ত প্রাইম লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির পরিচালনা পর্ষদ ৩১ মার্চ ২০১২ সমাপ্ত অর্থবছরে কোম্পানির শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ শেয়ার লভ্যাংশ ঘোষণা করেছে।

জানা যায়, কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৬ আগস্ট বেলা ১১টায় রূপসী বাংলা হোটেলের উইনটার গার্ডেনে অনুষ্ঠিত হবে। এ জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ৫ আগস্ট।

অন্যদিকে, রোববার রহিমা ফুড কোম্পানির শেয়ার সর্বোচ্চ ১৬ দশমিক ৮ টাকা এবং সর্বনিম্ন ১৫ দশমিক ৯ টাকায় লেনদেন হয়।

গত কার্যদিবসে এ কোম্পানির শেয়ার লেনদেন হয়েছিল ১৭ দশমিক ৬ টাকায়। অর্থাৎ এক কার্যদিবসের ব্যবধানে এ কোম্পানির শেয়ারের দাম কমেছে ১ টাকা।

গত কার্যদিবসের দামের তুলনায় রোববার ডিএসইতে দাম হারানো শীর্ষ কোম্পানি হলো- প্রাইম লাইফ ইন্স্যুরেন্স ১৮ দশমিক ৭১ শতাংশ, রহিমা ফুড ৯ দশমিক ৬৫ শতাংশ, সাফকো স্পিনিং ৯ দশমিক ৬৫ শতাংশ, বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানির ৯ দশমিক ৬২ শতাংশ, লিগ্যাসি ফুটওয়্যার ৯  দশমিক ৫২ শতাংশ, জিকিউ বলপেন ৯ দশমিক ৪৬ শতাংশ, এশিয়া ইন্সুরেন্স ৯ দশমিক ১১ শতাংশ, বিডি ওয়েন্ডিং ৯ দশমিক ০৪ শতাংশ এবং বিচ হ্যাচারি ৯ শতাংশ।

বাংলাদেশ সময়: ১৫৩০ ঘণ্টা, জুলাই ১৫, ২০১২
এসএনএইচ/সম্পাদনা: নজরুল ইসলাম, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

অর্থনীতি

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান