১২ জ্যৈষ্ঠ ১৪২০, রবিবার মে ২৬, ২০১৩ ১:১৮ পিএম BDST banglanew24
20 Oct 2012   09:24:27 PM   Saturday BdST
E-mail this

ঢাকার মশা


মীর আব্দুল আউয়াল
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
ঢাকার মশা

ঢাকা শহরের মশা ভাইরে
অতি চিকন সূঁচ
সময় মত সূঁচ ফুটিয়ে
বুঝিয়ে দেয় বুঝ।

মশার জ্বালায় পালিয়ে বেড়াই
এদিক সেদিক ঘুরে
সারা দুনিয়ার মশা যেন
আমার কাছেই মরে।

রাতের বেলা ঘুম আসেনা
মশায় কামড় দিলে
মনে হয় ডুবে থাকি
খাল নদী বিলে।

হঠাৎ সেদিন মশারী আমার
খানিকটা গেল ছিঁড়ে
হারিয়ে গেলাম জ্যান্ত মানুষ
অনেক মশার ভীড়ে।

এপিঠ ওপিঠ কামড় মারে
 চাপড় দেই গায়
সবচেয়ে জ্বালা ধরে
কামড় দিলে পায়।

সারা রাত মশার সাথে
চললো ভীষন যুদ্ধ
মারলে মশা শেষ হয়না
হলাম দারুন ক্ষুব্ধ
পরদিন সকালে মশারী কিনে
ভাবলাম আমি বীর
দেখব এবার মশার কাছে
আছে কত তীর।

রাতের বেলা মশারী ফেলে
বিছানাতে ছিলেম বসি
গতরাতের ঘটনা ভেবে
পেল মনে হাসি।

কেমন করে একটি মশা
ভিতরে ছিল ঢুকে
সুযোগ বুঝে কামড় দিলে
ভাবনা গেল চুকে।

আজকে যদি হাতের কাছে
পেতাম বড় কামান
তোপের মুখে উড়িয়ে দিতাম
দুষ্টু মশার জান।

আমরা কি সব বসত করি
গভীর জঙ্গল বনে
রাতের বেলা ঘুম আসেনা
মশার ভনভনে।

মশা অতি ধূর্তপোকা
আঁধারে থাকে মিশে
সুযোগ পেলে মানব পশুর
রক্ত খায় চুষে।

শীত নেই গ্রীষ্ম নেই
মশারী টাঙ্গানোর পালা
ভাল লাগেনা নিত্য নতুন

 মশার কামড় জ্বালা।
মশা অতি ধূর্ত পোকা
সবাইকে সে চেনে
ঢাকার মশা সত্যিই চাষা
ভদ্রতা নাহি জানে।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

ইচ্ছেঘুড়ি

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান