৮ জ্যৈষ্ঠ ১৪২০, বুধবার মে ২২, ২০১৩ ৫:২৬ পিএম BDST banglanew24
16 Jul 2012   03:22:53 PM   Monday BdST
E-mail this

আদম শুমারির চূড়ান্ত ফলে জনসংখ্যা ১৫ কোটি ২৫ লাখ


ডেস্ক রিপোর্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আদম শুমারির চূড়ান্ত ফলে জনসংখ্যা ১৫ কোটি ২৫ লাখ

ঢাকা: দেশের বর্তমান জনসংখ্যা ১৫ কোটি ২৫ লাখ ১৮ হাজার ১৫ জন। এ তথ্য জানা গেছে পঞ্চম আদমশুমারির প্রকাশিত ফলাফলে। সোমবার বঙ্গভবনে পঞ্চম আদমশুমারি ও গৃহগণনা ২০১১ এর চূড়ান্ত ফল প্রকাশ করা হয়।
 
রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর ওয়েবসাইটে আনুষ্ঠানিকভাবে আদমশুমারি প্রতিবেদন প্রকাশ করেন। পঞ্চম আদমশুমারির প্রাথমিক ফল প্রকাশের ঠিক এক বছরের মাথায় চূরান্ত ফলাফল প্রকাশ করা হলো।
 
প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, গত এক দশকে দেশের জনসংখ্যা বেড়েছে ১.৩৭ শতাংশ হারে যা ২০০১ সালে ছিল ১.৫৮ শতাংশ। গত বছরের জুলাইয়ে প্রাথমিক ফলাফলে বলা হয়েছিল, আদমশুমারির রাত ১৫ মার্চ মোট জনসংখ্যা ছিল ১৪ কোটি ৯৭ লাখ ৭২ হাজার ৩৬৪ জন।

প্রসঙ্গত, গত বছর ঘোষিত আদমশুমারির প্রথমিক ফলাফল নিয়ে নানান প্রশ্নের অবতারণা হয়। অনেকেই বিস্মিত হয়েছিলেন। তাদের মতে পরিসংখ্যানে উল্লেখিত দেশের মোট জনসংখ্যার তুলনায় প্রকৃত জনসংখ্যা অনেক বেশি। 

আদমশুমারির তথ্য যাচাইয়ের দায়িত্ব পালন করে বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান (বিআইডিএস)। গত বছরের জুলাইয়ের প্রাথমিক ফলাফলের পর গত ৯ এপ্রিল বিআইডিএস জানায়, তাদের মূল্যায়নে ওই শুমারিতে ৩ দশমিক ৯৭ শতাংশ মানুষ গণনা থেকে বাদ পড়ে।

এই ‘ভুল সংশোধন’ করে সোমবার প্রকাশিত চূড়ান্ত হিসাবে দেখানো হয়েছে যায় দেশের বর্তমান জনসংক্যা ১৫ কোটি ২৫ লাখ ১৮ হাজার ১৫ জন।

প্রসঙ্গত, স্বাধীনতার পর দেশের প্রথম আদম শুমারি হয় ১৯৭৪ সালে। ওই শুমারির প্রাথমিক ফলাফলে জনসংখ্যা ছিল ৭ কোটি ১৮ লাখ। পরে চূড়ান্ত ফলাফলে তা বেড়ে ৭ কোটি ৬৪ লাখ হয়।

২০০১ সালের চতুর্থ আদমশুমারিতে দেশের জনসংখ্যা ছিল ১২ কোটি ৪৩ লাখ ৫৫ হাজার।

বাংলাদেশ সময়: ১৭০৭ ঘণ্টা, ১৬ জুলাই, ২০১২
জেডএম/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

জাতীয়

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান