নিউইয়র্ক : ঈদুল ফিতর উপলক্ষে প্রদত্ত এক বিবৃতিতে প্রেসিডেন্ট বারাক ওবামা ও ফার্স্টলেডি মিশেল ওবামা মুসলিম-আমেরিকানদের প্রতি ঈদ মুবারক ও উষ্ণ অভিনন্দন জানিয়েছেন।
তিনি বলেন, আমেরিকায় ঈদুল ফিতরের মাহাত্ম আমাদের শিখিয়েছে, জাতীয় জীবনকে মহিমান্বিত করতে। মুসলিম আমেরিকানদের অবদান অনস্বীকায। গণতন্ত্রকে শক্তিশালী, স্বাধীনতাকে সমুন্নত তথা ধর্মীয় স্বাধীনতার জয়গানেও তাদের ভূমিকার অন্ত নেই। এজন্যেই আমেরিকা এবং সারাবিশ্বের সকল ধর্মের মানুষের অধিকার-মর্যাদা সুরক্ষায় আমরা সব সময় পাশে দাঁড়াই।
প্রসঙ্গত উল্লেখ্য, আজ রোববার সারা আমেরিকায় বিপুল ধর্মীয় উদ্দীপনায় ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে। ইকনা, ইসনা, কেয়ারসহ মুসলিম আমেরিকানদের বিভিন্ন সংস্থার তথ্য অনুযায়ী ২৫ শতাধিক মসজিদ এবং সহস্রাধিক মাঠ/পার্ক/স্ট্রিটে ঈদ জামাত অনুষ্ঠিত হচ্ছে।
ঈদ উপলক্ষে মসজিদ ও ঈদ-নামাজের আশপাশে বিশেষ নিরাপত্তা ব্যবস্থাও রয়েছে।
বাংলাদেশ সময় : ১৮১৮ ঘণ্টা, আগষ্ট ১৮, ২০১২
সম্পাদনা : সুকুমার সরকার, কো-অর্ডিনেশন এডিটর
kumar.sarkerbd@gmail.com