৫ জ্যৈষ্ঠ ১৪২০, রবিবার মে ১৯, ২০১৩ ৪:৩৪ পিএম BDST banglanew24
01 Jun 2012   08:34:50 PM   Friday BdST
E-mail this

৫০ শতাংশ কর্মীর স্বেচ্ছাবসরের বার্তা পরিবহণমন্ত্রীর


কলকাতা ব্যুরো
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কলকাতা: লোকসানে চলা পশ্চিমবঙ্গ পরিবহণ দফতরের ৫০ শতাংশ কর্মীর স্বেচ্ছাবসরের ভাবনার কথা জানালেন পরিবহণমন্ত্রী মদন মিত্র।

শুক্রবার মহাকরণে শীর্ষস্থানীয় আধিকারিকদের সঙ্গে বৈঠকের পর পরিবহণমন্ত্রী জানান, পরিবহনে বিপুল পরিমাণ সরকারি ভর্তুকি কমাতে স্বেচ্ছাবসরের ভাবনা চিন্তা করা হচ্ছে। শনিবারই মুখ্যমন্ত্রীর কাছে এই বিষয়ে বার্তা দেওয়া হবে।

এদিন তিনি বলেন, বহু সরকারি গাড়ি বসে যাওয়ায় ও অসুস্থতার অজুহাতে কাজ না করাই স্বেচ্ছাবসারের ধারণার উদয় হচ্ছে। শারিরিক অসুস্থ কর্মীদের বিশেষ মেডিক্যাল পরীক্ষাও করা হবে।

তবে তিনি জানান, ৫০ শতাংশ কর্মীর স্বেচ্চাবসরের জন্য সরকারি কোষাগার থেকে ২০০-২৫০ কোটি রুপি খরচ করতে হবে। এই বিষয়েই মুখ্যমন্ত্রীর অনুমোদন ও মতামত জানার পরই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে সিপিএমের শ্রমিক সংগঠন সিটুর পক্ষ থেকে পরিবহণ মন্ত্রীর এই বার্তার কড়া নিন্দা করা হয়েছে।

বলা হয়েছে, মুখ্যমন্ত্রী রাজ্যে বহু চাকরির আশ্বাস দিচ্ছেন। আর তার সরকারের বিভিন্ন দফতরই কর্মী ছাটাই করে কর্মীদের মৃত্যুর দিকে ঠেলে দেওয়ার পরিকল্পনা করছে।

বাংলাদেশ সময়: ২০৩০ ঘণ্টা, জুন ০১, ২০১২
আরডি/সম্পাদনা: আবু হাসান শাহীন, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

বাংলাদেশ-ভারত

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান