খাগড়াছড়ি: খাগড়াছড়ির মহালছড়ি সড়কের বিজিতলা এলাকায় চাঁদা আদায়কালে সোমবার ৩ ইউপিডিএফ কর্মীকে হাতেনাতে আটক করেছে সেনাবাহিনী।
আটককৃতরা হলেন, রাথু মারাম (২২), পুপেন্দ্র চাকমা (১৮) ও রকেট চাকমা (২০)।
সেনা বাহিনী সূত্রে জানা যায়, সকাল ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বিজিতলা সেনা ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন আনিসুজ্জামানের নেতৃত্বে একটি দল ওই এলাকায় চাদাঁ আদায়কালে উল্লিখিত তিনজনকে আটক করে।
খাগড়াছড়ির সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) কানন কুমার দেবনাথ বাংলানিউজকে জানান, তিনজন আটকের কথা তিনি শুনেছেন। তবে সেনাবাহিনী এখনও তাদের পুলিশে হস্তান্তর করেনি বলে তিনি জানান।
বাংলাদেশ সময়: ১৬২৬ ঘণ্টা, জুলাই ১৬, ২০১২
প্রতিবেদন: অপু দত্ত
সম্পাদনা: রোকনুল ইসলাম কাফী, নিউজরুম এডিটর