৫ আষাঢ় ১৪২০, বুধবার জুন ১৯, ২০১৩ ১২:৫৫ পিএম BDST banglanew24
30 Jul 2012   06:46:18 AM   Monday BdST
E-mail this

মাগুরায় ৭ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা


জেলা প্রতিনিধি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মাগুরা: ভোক্তা অধিকার আইন অমান্য করাসহ বিভিন্ন অপরাধে রোববার মাগুরায় ৭ ব্যবসা প্রতিষ্ঠান থেকে ৫৭ হাজার টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত।

ভোক্তা অধিকার সংরক্ষণ আইন খুলনার নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দ রবিউল আলমের নেতৃত্বে একটি টিম সন্ধ্যায় অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করেন। এ সময় পুলিশ ও র‌্যাবের ২টি টিম তাদের সহায়তা করে।

জরিমানাকৃত ব্যবসা প্রতিষ্ঠানগুলো হলো, শহরের এম আর রোডের বান্ধব স্টোর, জনতা স্টোর, পিটিআই পাড়ার এ্যানী বেকারি, থানাপাড়ার ভাই-বোন বেকারি, ইছাখাদা বাজারের বনলতা মিষ্টান্ন ভান্ডার, হাসান ভ্যারাইটিস স্টোর ও পুুলিশ লাইনের সামনের নাসিফা টেলিকম।

অভিযান পরিচালনাকারী টিমের সঙ্গে থাকা মাগুরা জেলা প্রশাসক কার্যালয়ের ম্যাজিস্ট্রেট এসএম জাকারিয়া বাংলানিউজকে জানান, মেয়াদ উত্তীর্ণ খাবার সংরক্ষণ, পণ্যের মূল্য তালিকা না থাকা ও অস্বাস্থ্যকর পরিবেশে ভেজাল খাদ্যদ্রব্য তৈরির অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে এ ৭টি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।

বাংলাদেশ সময়: ০৬৪৬ ঘণ্টা, জুলাই ৩০, ২০১২
সম্পাদনা: রোকনুল ইসলাম কাফী, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
banglanews24 All Apps
RehabHousing.com

জাতীয়

8877
IIMEJ
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান