৮ জ্যৈষ্ঠ ১৪২০, বুধবার মে ২২, ২০১৩ ৬:২৯ এএম BDST banglanew24
16 Aug 2012   07:54:43 PM   Thursday BdST
E-mail this

সরকারকে নমনীয় হতেই হবে: ফখরুল


স্টাফ করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
সরকারকে নমনীয় হতেই হবে: ফখরুল
ছবি: আশিক/ বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: নির্বাচন পদ্ধতি নিয়ে সরকারকে নমনীয় হতেই হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
 
বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর শান্তিনগরের এক হোটেলে বাংলাদেশ কল্যাণ পার্টি আয়োজিত ইফতার মাহফিল শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ফখরুল বলেন, “তাদের (সরকার) নমনীয় হতেই হবে। নমনীয় না হলে তারা ভুল করবে। আর সে ভুলের মাশুল তাদেরকেই দিতে হবে।”

বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান কবে নাগাদ দেশে ফিরছেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “তার (তারেক) এখনও চিকিৎসা চলছে, সুস্থ হলেই তিনি দেশে ফিরবেন।”

এর আগে ইফতারপূর্ব আলোচনা সভায় দেওয়া প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল বলেন, “আওয়ামী লীগের অতীত আমরা জানি, তারা ক্ষমতা পেলেই গণতন্ত্রের গলা টিপে ধরে। দেশে এক দলীয় শাসন ব্যবস্থা কায়েম করতে চায়।”

তিনি বলেন, “রমজানে জনগণের জীবন-যাত্রা দুঃসহ হয়ে উঠেছে। প্রতিটি জিনিসের দাম বেড়েছে। এ জন্য ঈদে অনাবিল আনন্দ আসবে না।”

সরকারের কঠোর সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, “এ সরকার সংবিধান সংশোধন করে জনগণের আশা আকাঙ্খা ভেঙে চুরমার করে দিয়েছে। মহান আল্লাহর ওপর অবিচল বিশ্বাস ও আস্থা সংবিধান থেকে বাদ দিয়ে জনগণের ধর্মীয় মূল্যবোধে আঘাত হানা হয়েছে। তারা ক্ষমতায় ঠিকে থাকতে নতজানু পররাষ্ট্রনীতি গ্রহণ করেছে।”

তিনি বলেন, “এ সরকার ১৮টি নদীর মধ্যে একটিরও পানির ন্যায্য হিস্যা আদায় করতে পারেনি।”

শুধু ক্ষমতায় টিকে থাকার জন্য তত্ত্বাবধায়ক পদ্ধতি বাতিল করা হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) মুহাম্মদ ইব্রাহিম বীর প্রতীকের সভ‍াপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন- জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক একেএম নাজির আহমেদ, জাগপা সভাপতি শফিউল আলম প্রধান, এনপিপি চেয়ারম্যান শেখ শওকত হোসেন নিলু প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৯৩৭ ঘণ্টা, আগস্ট ১৬, ২০১২
এআই/সম্পাদনা: বেনু সূত্রধর,নিউজরুম এডিটর/ জাকারিয়া মন্ডল, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

রাজনীতি

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান