৯ জ্যৈষ্ঠ ১৪২০, বৃহস্পতিবার মে ২৩, ২০১৩ ১২:০১ এএম BDST banglanew24
27 Nov 2012   12:57:08 AM   Tuesday BdST
E-mail this

নিহাত কবীর অ্যাপেক্স অ্যাডেলচির স্বাধীন পরিচালক


স্টাফ করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: অ্যাপেক্স অ্যাডেলচি ফুটওয়ার লিমিটেডের স্বাধীন পরিচালক হিসেবে সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার নিহাত কবীরকে নিয়োগ দেওয়া হয়েছে।

সোমবার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়।

প্রসঙ্গত, পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি) কর্পোরেট গভর্নেন্স গাইডলাইন অনুসারে প্রতিটি কোম্পানির বোর্ড সদস্যদের কমপক্ষে ৫ শতাংশ স্বাধীন পরিচালক বাধ্যতামূলক করা হয়।

এছাড়া এ নীতিমালা অনুসারে প্রত্যেক কোম্পানিকে তৃতীয় প্রান্তিকের প্রতিবেদনের মতই কর্পোরেট গভর্নেন্স গাইডলাইন পরিপালন সংক্রান্ত প্রতিবেদন এসইসিতে দাখিল করতে হবে।

প্রাপ্ত তথ্যমতে, অ্যাপেক্স অ্যাডেলচি ফুটওয়ার ১৯৯৩ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়।

তবে উদ্যোক্তা পরিচালকদের শেয়ার ধারণ সংক্রান্ত কোম্পানির তথ্যে দেখা গেছে, কোম্পানির শেয়ার ধারণ সংক্রান্ত তথ্য অনুযায়ী অ্যাপেক্স অ্যাডেলচি ফুটওয়ারের উদ্যোক্তা-পরিচালকদের হাতে রয়েছে কোম্পানির ৮.৯৬ শতাংশ শেয়ার, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে রয়েছে ৪৩.৯৪ শতাংশ শেয়ার, সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে কোম্পানির ৪৭.১০ শতাংশ শেয়ার।

কোম্পানিটি এসইসি’র শেয়ার ধারণ সংক্রান্ত নির্দেশনা অনুসারে উদ্যোক্ত-পরিচালকেরা এককভাবে ২ শতাংশ এবং সম্মিলিতভাবে ৩০ শতাংশ শেয়ার ধারণ না করলে রাইট শেয়ার দিতে পারবে না।

তবে কোম্পানিটি পুঁজিবাজারে তালিকাভুক্ত হওয়ার পর থেকে মুনাফা বৃদ্ধির সঙ্গে সঙ্গে লভ্যাংশ দেওয়ার হার বৃদ্ধি পাচ্ছে।

বাংলাদেশ সময়: ০০৫৯ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১২
এইচএমএম/সম্পাদনা: নূরনবী সিদ্দিক সুইন, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

অর্থনীতি

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান