ঢাকা: বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতি (বিএসপিএ) ও ওয়ালটনের প্রদর্শনী ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হবে শুক্রবার। মাওলানা ভাসানী হকি স্টেডিয়ামে ২০ ওভারের খেলা হবে।
খেলা শেষে খেলোয়াড় ও কর্মকর্তাদের মধ্যে পুরষ্কার প্রদান করবেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবি’র পরিচালক বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক গাজী আশরাফ হোসেন লিপু, হকি ফেডারেশনের সাধারন সম্পাদক খাজা রহমাতুল্লাহ, ওয়ালটনের নির্বাহী পরিচালক (মার্কেটিং) এমদাদুল হক সরকার ও সিরাজুল ইসলাম (কমার্শিয়াল)।
বাংলাদেশ সময়: ১৯৫২ ঘণ্টা, জুন ২১, ২০১২
এসএ