কালিয়াকৈর (গাজীপুর): গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সোহাগ পল্লী নামক বিনোদন পার্কের অসামাজিক কার্যকলাপ বন্ধের দাবিতে বৃহস্পতিবার বিকেলে কালামপুর ত্রিমোড় এলাকায় এলাকাবাসী বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে।
ওয়ার্ড কাউন্সিলর ইসমাইল হোসেন বাংলানিউজকে জানান, স্থানীয় সোহাগ পল্লী বিনোদান পার্কে বিনোদনের নামে অসামাজিক কার্যকলাপ করে আসছে। ফলে এলাকায় চুরি,ডাকাতি বৃদ্ধিসহ নষ্ট হচ্ছে এলাকার পরিবেশ। ওই অসামাজিক কার্যকলাপ বন্ধের প্রতিবাদ করতে গেলে হামলার শিকার হচ্ছে এলাকাবাসী।
অসামাজিক কার্যকলাপ বন্ধের দাবিতে বৃহস্পতিবার বিকেলে কালামপুর এলাকাবাসী বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে।
প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর ইসমাইল হোসেন।
সভায় বক্তব্য রাখেন- কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক, পৌরমেয়র মজিবুর রহমান, আহসান (ওসি তদন্ত),ওয়ার্ড কাউন্সিলর ফরহাদ হোসন,কমিউনিটি পুলিশ সুরুজ মিয়া প্রমুখ।
বাংলাদেশ সময়: ২০০৩ ঘণ্টা, জুলাই ০৫, ২০১২
সম্পাদনা: শাফিক নেওয়াজ সোহান, নিউজরুম এডিটর