ঢাকা: যুবদল ঢাকা উত্তরের সাধারণ সম্পাদক এসএম জাহাঙ্গীরের মুক্তির দাবিতে যুবদলের বিক্ষোভ সমাবেশ চলছে।
শুক্রবার বিকেল পৌনে ৫টায় এ সমাবেশ রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এ বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করছেন জাতীয়তাবাদী যুবদলের ঢাকা মহানগর উত্তরের সভাপতি মামুন হাসান। মঞ্চে উপস্থিত আছেন কেন্দ্রীয় সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সাধারণ সম্পাদক সাইফুল আলম নীরবসহ অন্য নেতারা।
বাংলাদেশ সময়: ১৭১০ ঘণ্টা, জুলাই ২০, ২০১২
এমএম/সম্পাদনা: আবু হাসান শাহীন, নিউজরুম এডিটর