১০ জ্যৈষ্ঠ ১৪২০, শুক্রবার মে ২৪, ২০১৩ ৯:১৯ পিএম BDST banglanew24
01 Aug 2012   04:17:11 PM   Wednesday BdST
E-mail this

‘‘পদ্মা সেতু নিয়ে ভিন্ন কথায় মানুষ বিরক্ত হচ্ছে’’


জেলা প্রতিনিধি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
‘‘পদ্মা সেতু নিয়ে ভিন্ন কথায় মানুষ বিরক্ত হচ্ছে’’

নারায়ণগঞ্জ: যোগাযোগ ও রেলমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, পদ্মা সেতু নিয়ে একই কথা একেকজন একেকভাবে বলার কারণে দেশের মানুষ বিরক্ত ও বিভ্রান্ত হচ্ছে।

তিনি আরও বলেন, ‘‘মানুষ বিরক্ত হয় এমন কথা বারবার বলা ঠিক না। কথা কম বলে কাজে বেশি মনোনিবেশ করা উচিত।’’

বুধবার দুপুরে ঢাকা-নারায়ণগঞ্জ-পাগলা পুরাতন সড়ক ও ঢাকা-নারায়ণগঞ্জ সড়ক পরিদর্শন করে মন্ত্রী সাংবাদিকদের কাছে এসব কথা বলেন।

এ সময় তিনি বলেন, “পদ্মা সেতুর নির্মাণ কাজ শুরুর দিনক্ষণ ঠিক না হলে এ সম্পর্কে কথা বলা উচিত হবে না। কারণ আমি এর আগে পদ্মা সেতু সম্পর্কে যেসব কথা বলেছি এখন নতুন করে বলার মতো কোনো অবস্থার সৃষ্টি হয়নি।”

পদ্মা সেতুর বিষয়ে মালয়েশিয়া সরকারের আগ্রহ প্রসঙ্গে মন্ত্রী বলেন, “সেতু নির্মাণের ব্যাপারে সে দেশের সরকারের সঙ্গে আমাদের একটি স্মারক ও সমঝোতা চুক্তি হয়েছে। স্মারক স্বাক্ষর মানেই চুক্তি স্বাক্ষর নয়। জাতীয় ও জনস্বার্থের বিষয়টি যাছাই বাছাইয়ের পরেই চুক্তি স্বাক্ষর হবে।”

মন্ত্রী বলেন, “কোরিয়া ও চায়না থেকেও আমাদের কাছে প্রস্তাব এসেছে। কিন্তু প্রস্তাব এলেই তা গ্রহণ করা হবে না। এ নিয়ে অনেক আলোচনা ও পর্যালোচনা প্রয়োজন। তাছাড়া প্রধানমন্ত্রী নিজেও বলেছেন, এ সরকারের আমলে এমনকি এ অর্থবছরের মধ্যেই প্রয়োজনে নিজস্ব অর্থায়নে পদ্মা সেতুর নির্মাণ কাজ শুরু হবে। এ সরকার সেতু নির্মাণের জন্য বিকল্প অর্থায়নের ব্যবস্থা রেখেছে।”

পাগলা এলাকায় সড়ক পরিদর্শনের সময় তিনি বলেন, “যোগাযোগ মন্ত্রণালয় বিভিন্ন সড়ক চলাচলের উপযোগী করতে কাজ করে যাচ্ছে। এক সময়ে নারায়ণগঞ্জ-পাগলা সড়ক চলাচলের উপযোগী ছিল না। সেটা এখন চলাচলের উপযোগী করা হয়েছে।”

সড়কের পাশে কাঁচাবাজার ও আবর্জনা না রাখতে এবং রাস্তার পাশে ট্রাকসহ অন্য যানবাহন পার্কিং করে যানজট সৃষ্টি না করার জন্য এ সময় সবার প্রতি আহ্বান জানান মন্ত্রী।

মন্ত্রী এ সময় ঢাকা-নারায়ণগঞ্জ-পাগলা সড়কে চলাচলকারী কয়েকটি গাড়ির কাগজপত্র পরীক্ষা করেন। তিনি কয়েকটি বাসের চালকের কাছে ড্রাইভিং লাইসেন্স ও ফিটনেস সার্টিফিকেট দেখতে চান। এদের মধ্যে যেসব বাসের চালক লাইসেন্স ও গাড়ির ফিটনেস সার্টিফিকেট দেখাতে ব্যর্থ হন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনকে নির্দেশ দেন মন্ত্রী।

বাংলাদেশ সময়: ১৫৩৮ ঘণ্টা, আগস্ট ০১, ২০১২
সম্পাদনা: প্রভাষ চৌধুরী ও শিমুল সুলতানা, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

জাতীয়

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান