৫ আষাঢ় ১৪২০, বুধবার জুন ১৯, ২০১৩ ১১:৪০ এএম BDST banglanew24
20 Jul 2012   01:55:34 PM   Friday BdST
E-mail this

টানা তৃতীয় স্বর্ণ জিততে চান ইসিনবায়েভা


স্পোর্টস ডেস্ক
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
টানা তৃতীয় স্বর্ণ জিততে চান ইসিনবায়েভা

লন্ডন: আগের ভুল থেকে শিক্ষা নিয়ে অভিজ্ঞার ঝুলি সমৃদ্ধ করেছেন ইয়েলেনা ইসিনবায়েভা। অলিম্পিকের পোল ভোল্ট ইভেন্টে টানা দুইবার চ্যাম্পিয়ন হয়েছেন। ২০০৪ সালে এথেন্স ও চার বছর পর বেইজিংয়ে স্বর্ণ জেতার পর লন্ডনেও সে ধারা অব্যাহত রাখতে মরিয়া এই রাশিয়ান।

৩০ বছর বয়সী ইসিনবায়েভার প্রত্যাশা লন্ডন অলিম্পিকে স্বর্ণ জিতে প্রথম মহিলা হিসেবে ট্র্র্যাক অ্যান্ড ফিল্ডে টানা তিনবার চ্যাম্পিয়ন হওয়ার তৃতীয় রেকর্ড গড়বেন তিনি। এ বছর খারাপ সময় খেলেও ভাগ্যের জোরে ফের ফর্ম নিয়ে অংশগ্রহণ করছেন প্রতিযোগিতায়।

২০০৯ সালে বিশ্ব চ্যাম্পিয়নশিপে বার্লিন স্টেডিয়ামে হাইট অ্যান্ড লেফটে রেকর্ড গড়তে ব্যর্থ হন ইসিনবায়েভা। এছাড়া গত বছর দক্ষিণ কোরিয়ার দেগুতে প্রতিযোগিতায় ষষ্ঠস্থান পান তিনি। সব ব্যর্থতা পেছনে ফেলে শৈশবের কোচ ইভেগেনি ত্রফিমোভের তত্ত্বাবধানে নতুন করে শুরু করেন ইসিনবায়েভা। যার পুরস্কার পেয়েছেন গত মার্চে বিশ্ব ইনডোর প্রতিযোগিতায়। যেখানে তিনি নিজের গড়া আগের রেকর্ড ভাঙেন। আর সাফল্যের শোকেসে তুলেন ইস্তাম্বুল বিশ্ব ইনডোরের শিরোপা।

ইসিনবায়েভা বলেন, ‘আগে আমি যা করেছি, এখন তার চেয়ে বেশি মূল্যবান আমার পদকগুলো। অতীতে রেকর্ড ভাঙার পাশাপাশি জেতা সহজ ছিলো। কিন্তু এখন আমার বয়স হয়েছে। এজন্য তাদের (প্রতিযোগী) প্রশংসা করি আমি।’

পোল ভোল্টের বর্তমান চ্যাম্পিয়ন বলেন, ‘অনেক কঠিন সময় গেছে আমার। জীবনে অনেক কিছুর পরিবর্তন হয়েছে। এমন পরিস্থিতিতে আমি ফিরে যাই আমার প্রথম কোচের কাছে। এটা খুবই কঠিন ছিলো। তাই লন্ডন অলিম্পিকে জেতা হবে আমার জন্য বিশেষ কিছু।’

বাংলাদেশ সময়: ১৩৫৪ ঘণ্টা, জুলাই ২০, ২০১২
সিজি
সম্পাদনা: সেকান্দার আলী, বিভাগীয় প্রধান স্পোর্টস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
banglanews24 All Apps
RehabHousing.com

আজকের খেলা

খেলা

8877
IIMEJ
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান