৬ আষাঢ় ১৪২০, বৃহস্পতিবার জুন ২০, ২০১৩ ৬:৪০ এএম BDST banglanew24
19 Feb 2013   08:54:10 AM   Tuesday BdST
E-mail this

কুমিল্লায় দুপুর ২টা পর্যন্ত হরতাল চলবে


জেলা প্রতিনিধি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
কুমিল্লায় দুপুর ২টা পর্যন্ত হরতাল চলবে

কুমিল্লা: কুমিল্লা জেলায় জামায়াতের ডাকা ১৯ ফেব্রুয়ারি মঙ্গলবারের হরতাল দুপুর ২টা পর্যন্ত বাড়ানো হয়েছে। চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের আমীর মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে দুপুর ১২টা পর্যন্ত হরতাল পালনের ঘোষণা দিয়েছিল জেলা জামায়াত।

কুমিল্লা নগরীতে অটোরিকশা ও রিকশা চলাচল করছে। তবে, সকাল থেকে নগরীর শাসনগাছা, চকবাজার ও টমছমব্রিজ বাসস্ট্যান্ড থেকে কোনো দূরপাল্লার বাস ছেড়ে যায়নি। মহাসড়কে গাড়ি চলাচল করছে। ব্যবসায়ীরা নগরীতে দোকানপাট খুলছে।

সকালে চৌদ্দগ্রামে পুলিশের সঙ্গে পিকেটারদের একাধিকবার ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এসময় উপজেলা সদরের মাদ্রাসা রোডের সামনে পুলিশ ৪ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে। তবে, এতে কেউ আহত হয়নি।

চৌদ্দগ্রামে পিকেটিং করার সময় সকাল পৌনে ১০টার দিকে রাজীব নামে এক শিবিরকর্মীকে আটক করেছে পুলিশ।

এদিকে, সকালের দিকে জেলার কয়েকটি জায়গায় পিকেটিং ও যানবাহন ভাঙচুরের খবর পাওয়া গেলেও সকাল ১১টা থেকে কোনো জামায়াত-শিবিরকর্মীকে মাঠে দেখা যায়নি।

এদিকে, বেলা সাড়ে ১১ টার দিকে কুমিল্লা নগরীর পূবালী চত্বরের সামনে থেকে জেলা (দক্ষিণ) আওয়ামী লীগের যুগ্ম-আহ্বায়ক শফিকুল ইসলাম সিকদারের নেতৃত্বে দলীয় নেতাকর্মীরা হরতাল বিরোধী লাঠি মিছিল করেছে।

এসময় জেলা আওয়ামী লীগের সদস্য মাসুদ পারভেজ খান ইমরান ও  জেলা যুবলীগ নেতা জাহাঙ্গীর আলম রতন উপস্থিত ছিলেন।

তবে, নগরীতে হরতালের উত্তাপ না থাকলেও চৌদ্দগ্রামে এখনও দোকানপাট বন্ধ রয়েছে। যানবাহন চলাচল করছে না। বিক্ষিপ্ত পিকেটিংয়েরও খবর পাওয়া গেছে।

সোমবার চৌদ্দগ্রামে হরতাল চলাকালে পুলিশের গুলিতে শিবিরকর্মী ইব্রাহিম নিহত হওয়ার প্রতিবাদে জামায়াত মঙ্গলবার কুমিল্লা জেলায় অর্ধ-দিবস হরতাল আহ্বান করে।

বাংলাদেশ সময়: ১২২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯,২০১৩
সম্পাদনা: কামরুননাহার, নিউজরুম এডিটর
মতামত জানাতে ই-মেইল করুন: eic@banglanews24.com

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
banglanews24 All Apps
RehabHousing.com

রাজনীতি

8877
IIMEJ
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান