৪ আষাঢ় ১৪২০, মঙ্গলবার জুন ১৮, ২০১৩ ৯:৩৯ এএম BDST banglanew24
09 Aug 2012   01:44:12 PM   Thursday BdST
E-mail this

প্রিমিয়াম নিয়ে প্লেসমেন্ট বিক্রি করা যাবে না: এসইসি চেয়ারম্যান


স্টাফ করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
প্রিমিয়াম নিয়ে প্লেসমেন্ট বিক্রি করা যাবে না: এসইসি চেয়ারম্যান
ছবি: জাহিদ সায়মন

ঢাকা: প্রিমিয়াম নিয়ে আর কোনো কোম্পানির পরিচালনা পর্ষদ প্লেসমেন্ট শেয়ার বিক্রি করতে পারবে না। এ ব্যাপারে শিগগিরই নীতিমালা করা হবে বলে জানিয়েছেন নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশিনের (এসইসি) চেয়ারম্যান অধ্যাপক ড. এম খায়রুল হোসেন।

বৃহস্পতিবার আর্মি গলফ গার্ডেনে ডিএসই আয়োজিত অনুমোদিত প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সম্প্রতি অতিরিক্ত প্রিমিয়াম নিয়ে কোম্পানির প্লেসমেন্ট বিক্রি করে আইপিওতে অর্ধেক দামে শেয়ার বিক্রির পরিপ্রেক্ষিতে তিনি একথা জানান।

এসময় তিনি ডিএসইর অনুমোদিত প্রতিনিধিদের যথাযথভাবে দায়িত্ব পালন করে বাজারকে এগিয়ে নেওয়ার আহ্বান জানান।

সম্মেলনে উপস্থিতি ছিলেন, এসইসির চেয়ারম্যান অধ্যাপক ড. এম খায়রুল হোসেন, সদস্য মো. আব্দুস সালাম শিকাদার, মাহবুবুল আলম, ডিএসইর প্রধান নির্বাহী কর্মকর্তা ড. মোশাররফ এম হোসেন, প্রেসিডেন্ট মো. রকিবুর রহমান, আহমেদ ইকবাল হাসান, পরিচালক মিনহাজ মান্নান ইমন, আহসানুল ইসলাম টিটু প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৩৩৬ ঘণ্টা, ০৯ আগস্ট, ২০১২
এসএনএইচ/ সম্পাদনা : নজরুল ইসলাম, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
banglanews24 All Apps
RehabHousing.com

অর্থনীতি

8877
IIMEJ
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান