 |
ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত দুই প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদ অর্ধবার্ষিকী অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদন অনুযায়ী কোম্পানি দুটির মুনাফা গত বছরের একই সময়ের তুলনায় বেড়েছে।
কোম্পানি দুটি হলো- ঢাকা ডায়িং ও দেশ গার্মেন্টেস। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
দেশ গার্মেন্টস: ২০১২ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী অর্ধবার্ষিকীতে (জুলাই থেকে ডিসেম্বর-২০১২) কর পরবর্তী মুনাফা হয়েছে ৫ লাখ টাকা ও শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ০ দশমিক ১৫ টাকা।
গত বছরের একই সময়ে কোম্পানির কর পরবর্তী নিট মুনাফা হয়েছিল ৩ লাখ ৮০ হাজার টাকা এবং শেয়ার প্রতি আয় (ইপিএস) ০ দশমিক ১১ টাকা।
সুতরাং গত বছরের একই সময়ের তুলনায় কোম্পানির মুনাফা বেড়েছে ১ লাখ ২০ হাজার টাকা।
অন্যদিকে গত ৩ মাসে (অক্টোবর থেকে ডিসেম্বর-২০১২) কোম্পানির কর পরবর্তী নিট মুনাফা হয়েছে ৪ লাখ ৬০ হাজার টাকা এবং শেয়ার প্রতি আয় (ইপিএস) ০ দশমিক ১৪ টাকা।
গত বছরের একই সময়ে কোম্পানির কর পরবর্তী নিট মুনাফা হয়েছিল ৮০ হাজার টাকা এবং শেয়ার প্রতি আয় (ইপিএস) ০ দশমিক ০২ টাকা।
ঢাকা ডায়িং: ২০১২ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী অর্ধবার্ষিকীতে (জুলাই থেকে ডিসেম্বর-২০১২) কোম্পানির কর পরবর্তী মুনাফা হয়েছে ১০ কোটি ৪৪ লাখ ২০ হাজার টাকা ও শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ দশমিক ৫৯ টাকা।
গত বছরের একই সময়ে কোম্পানির কর পরবর্তী নিট মুনাফা হয়েছিল ৯ কোটি ৪৮ লাখ ৪০ হাজার টাকা এবং শেয়ার প্রতি আয় (ইপিএস) ১ দশমিক ৪৫ টাকা।
সুতরাং গত বছরের একই সময়ের তুলনায় কোম্পানির মুনাফা বেড়েছে ৯৫ লাখ ৮০ হাজার টাকা।
অন্যদিকে গত ৩ মাসে (অক্টোবর থেকে ডিসেম্বর-২০১২) কোম্পানির কর পরবর্তী নিট মুনাফা হয়েছে ৬ কোটি ৫৪ লাখ ৫০ হাজার টাকা এবং শেয়ার প্রতি আয় (ইপিএস) ০ দশমিক ৯৯ টাকা।
গত বছরের একই সময়ে কোম্পানির কর পরবর্তী নিট মুনাফা হয়েছিল ৫ কোটি ১২ লাখ ৮০ হাজার টাকা এবং শেয়ার প্রতি আয় (ইপিএস) ০ দশমিক ৭৮ টাকা।
বাংলাদেশ সময়: ১২০০ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৩
এসএনএইচ/সম্পাদনা: জনি সাহা, নিউজরুম এডিটর