 |
| ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম |
নওগাঁ: নওগাঁর ধামইরহাট উপজেলার আমাইতারা মোড় এলাকা থেকে উপজেলা ছাত্র শিবিরের সভাপতি মারুফ হোসেনকে আটক করেছে পুলিশ।
ধামইরহাট থানার পরিদর্শক (ওসি) হেলাল উদ্দীন ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলানিউজকে জানান, সোমবার দুপুর ১ টার দিকে মারুফ আমাইতারা মোড়ে সন্দেজনক ভাবে ঘোরাফেরা করছিলো।
এ সময় ছাত্রলীগের স্থানীয় কয়েকজন তাকে আটক করে পুলিশের কাছে শোপর্দ করে।
আটক মারুফ ধামইরহাট উপজেলার হযরতপুর গ্রামের মোজাফফরের ছেলে।
মারুফকে আটকের পর বিষয়টি ক্ষতিয়ে দেখা হচ্ছে বলে জানান ওসি।
বাংলাদেশ সময়: ১৮১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৩
সম্পাদনা: সোহেলুর রহমান, নিউজরুম এডিটর