৯ জ্যৈষ্ঠ ১৪২০, বৃহস্পতিবার মে ২৩, ২০১৩ ৫:৪২ পিএম BDST banglanew24
27 Aug 2012   08:12:19 PM   Monday BdST
E-mail this

কাপাসিয়া উপনির্বাচনে রিমিসহ ৬ প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ


জেলা প্রতিনিধি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

গাজীপুর: গাজীপুর-৪ (কাপাসিয়া) আসনে অনুষ্ঠিতব্য উপনির্বাচনে অংশগ্রহনের জন্য আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট প্রার্থী সিমিন হোসেন রিমি, তার চাচা সাবেক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট আফছার উদ্দিন খানসহ মোট ৬ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

বাংলাদেশ নির্বাচন কমিশনের ঢাকা অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও কাপাসিয়া উপ-নির্বাচনের রিটার্নিং অফিসারের পক্ষে গাজীপুর জেলা নির্বাচন কর্মকর্তা মোঃ হাসানুজ্জামান ও কাপাসিয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ আলতাব হোসেন ৬ প্রার্থীকে মনোনয়নপত্র বিতরণের সংবাদ জানান।

তারা হলেন, সিমিন হোসেন রিমি, অ্যাডভোকেট আফছার উদ্দিন, অ্যাডভোকেট আসাদুল্লাহ বাদল, মীর এনায়েত হোসেন, এ কে এম আলমগীর হোসেন  ও কৃষকলীগ নেতা আব্দুর রশিদ সরকার। এর মধ্যে একাধিক প্রার্থীর পক্ষে একাধিক মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে।

সোমবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ওই সকল মনোনয়নপত্র বিতরণ করা হয়। সিমিন হোসেন রিমির পক্ষে কাপাসিয়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক দীপক মজুমদার খোকন, অ্যাডভোকেট আফছার উদ্দিন খানের পক্ষে একান্ত সহকারী অ্যাডভোকেট মোহাম্মদ সারোয়ার-ই-কায়নাত ওই মনোনয়নপত্র সংগ্রহ করেন।

উল্লেখ্য, ১৯৯১ সালে বঙ্গতাজ তাজউদ্দিন আহমেদের স্ত্রী জোহরা তাজউদ্দিন বিএনপির প্রার্থী ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আ স ম হান্নান শাহের কাছে পরাজিত হন। ১৯৯৬ সালে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আ স ম হান্নান শাহকে পরাজিত করে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে বঙ্গতাজ তাজউদ্দিন আহমেদের ছোট ভাই অ্যাডভোকেট আফছার উদ্দ্নি খান এমপি নির্বাচিত হন। এমপি হওয়ার পর গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী মনোনীত হন তিনি। ৬ মাসের মধ্যে তিনি মন্ত্রিপরিষদ থেকে পদত্যাগ করে ২০০১ সাল পর্যন্ত কাপাসিয়ার এমপি হিসেবে দায়িত্ব পালন করেন।

২০০১ সালে বঙ্গতাজ তাজউদ্দিন আহমেদের ছেলে তানজিম আহমেদ সোহেল তাজ বিএনপির প্রার্থী হান্নান শাহকে ও ২০০৮ সালে চারদলীয় জোটের প্রার্থী আঃ মজিদকে পরাজিত করে দুই বার এমপি নির্বাচিত হন। সোহেল তাজ এমপি হয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব লাভ করেন। ৬ মাসের মধ্যে সোহেল তাজ স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর পদ থেকে ও পরে এমপি পদ থেকে পদত্যাগ করেন। সোহেল তাজের পদত্যাগে সৃষ্ট শূন্য আসনে উপনির্বাচনের তফসিল ঘোষণা হলে সোহেল তাজের বড় বোন সিমিন হোসেন রিমি আওয়ামী লীগের দলীয় মনোনয়ন লাভ করেন। আওয়ামী লীগের দলীয় মনোনয়ন না পেয়ে সোমবার অ্যাডভোকেট আফছার উদ্দিন খানের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়।

এ অবস্থায় বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী বঙ্গতাজ তাজউদ্দিন আহমেদের পুত্র তানজিম আহমেদ সোহেল তাজের ছেড়ে দেওয়া আসনে তার বড় বোন সিমিন হোসেন রিমি ও চাচা অ্যাডভোকেট আফছার উদ্দিন খান প্রতিদ্বন্দ্বিতা করছেন বলে স্পষ্ট হয়ে উঠছে।

বাংলাদেশ সময়: ১৯১০ ঘন্টা, আগস্ট ২৭, ২০১২
রিপন আনসারী/ সম্পাদনা: অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

রাজনীতি

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান