 |
| ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম |
মাদারীপুর: নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান বলেছেন, ‘শুধু দেশে নয় বিদেশেও আমাদের দেশের পণ্য সুনাম অর্জন করেছে। আমাদের দেশের বহু পণ্য ভারতের বাজারেও সুনাম অর্জন করেছে।’
শনিবার দুপুরে মাদারীপুর জেলা চেম্বার অব কমার্স আয়োজিত মাদারীপুর স্টেডিয়ামে মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলা উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।
তিনি আরও বলেন, ‘আমাদের দেশে শিল্প-কল কারখানার বিনিয়োগ করার জন্য সরকারের পক্ষ থেকে নানা ধরণের সুযোগ-সুবিধা ঘোষণা করা হয়েছে।’
তিনি বলেন, ‘এবারের বাজেটেও বিনিয়োগের দিকে যথেষ্ট গুরুত দেওয়া হয়েছে| আমরা যেমন একদিকে শিল্প কল-কারখানার বিকাশ সাধন করেছি, অপরদিকে চার জোট সরকারের সময়ে শিল্প কল-কারখানা একের পর এক বন্ধ হয়েছিল, আমরা সেই মিল কল-কারখানা চালু করার ব্যবস্থা করেছি। এটাই হোল বিগত সরকারের সঙ্গে বর্তমান সরকারের পার্থক্য।’
মাদারীপুর চেম্বারের সভাপতি মো. জালালউদ্দিন ইয়ানের সভাপতিত্বে শিল্প ও বাণিজ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন- মাদারীপুর জেলা পরিষদের প্রশাসক মুক্তিযোদ্ধা মো. মিয়াজুদ্দিন খান,ভারপ্রাপ্ত জেলা প্রশাসক শরিফুল ইসলাম, পুলিশ সুপার মো. নজরুল হোসেন, উপজেলা চেয়ারম্যান পাভেলুর রহমান শফিক খান, পৌর মেয়র খালিদ হোসেন ইয়াদ প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৫৩৬ ঘণ্টা, জুন ০৯, ২০১২
সম্পাদনা: শাফিক নেওয়াজ সোহান, নিউজরুম এডিটর