৬ আষাঢ় ১৪২০, বৃহস্পতিবার জুন ২০, ২০১৩ ১০:৫২ এএম BDST banglanew24
04 Jul 2012   03:31:11 PM   Wednesday BdST
E-mail this

বিশ্বম্ভপুরে চাঁদাবাজ সন্দেহে আটক ৬


জেলা প্রতিনিধি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সুনামগঞ্জ: সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার ডলুরা নদী থেকে বুধবার ভোরে নৌ-চাঁদাবাজ সন্দেহে ৬ জনকে আটক করেছে পুলিশ।

এরা হলো- উপজেলার সলোকাবাদ ইউনিয়নের কালিপুর ডলুরা গ্রামের সুনু মিয়ার ছেলে রশিদ মিয়া (২০), মৃত ইজ্জত আলীর ছেলে গোল মোহাম্মদ (৫৫), মৃত মোতালেব মিয়ার ছেলে মতিবুর (২৩), গোলগাঁও গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে রফিকুল ইসলাম (২৭), ডলুরা গ্রামের ফজলুল হকের ছেলে মোহাম্মদ স্বাধীন (২৮) ও আব্দুল হাসিমের ছেলে শেখ ফরিদ (২২)।

এ বিষয়ে বিশ্বম্ভরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ  বাংলানিউজকে জানান, বেশ কিছুদিন ধরে ডলুরা নদীতে বারকি শ্রমিকদের কাছে চাঁদা আদায় করে আসছিল একটি সংঘবদ্ধ চক্র।

এমন অভিযোগের ভিত্তিতে বুধবার ভোরে ডলুরা নদীতে অভিযান চালিয়ে চাঁদাবাজ সন্দেহে ৬ জনকে আটক করা হয়েছে।

তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৫২৮ ঘণ্টা, জুলাই ০৪, ২০১২
সম্পাদনা: প্রভাষ চৌধুরী, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
banglanews24 All Apps
RehabHousing.com

জাতীয়

8877
IIMEJ
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান