৪ জ্যৈষ্ঠ ১৪২০, শনিবার মে ১৮, ২০১৩ ১১:৩৮ পিএম BDST banglanew24
19 Aug 2012   01:28:02 AM   Sunday BdST
E-mail this

রোববার চাঁদপুরের ৪০ গ্রামে ঈদ


কাদের পলাশ, জেলা প্রতিনিধি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
রোববার চাঁদপুরের ৪০ গ্রামে ঈদ

চাঁদপুর: আরব বিশ্বের সঙ্গে মিল রেখে ১৯ আগস্ট রোববার চাঁদপুরের ৪০টি গ্রামের বিচ্ছিন্ন অংশে উদযাপিত হবে পবিত্র ঈদুল ফিতর।

হাজীগঞ্জ উপজেলার সাদ্রা দরবার শরীফের অনুসারী এসব গ্রামের মানুষ এবারও একদিন আগেই পবিত্র ঈদুল ফিতর উদযাপন করছেন।
 
গত ৮৩ বছর ধরে আরব বিশ্বের সঙ্গে সঙ্গতি রেখে চাঁদপুরের ৪০টি গ্রামে ঈদ উদযাপিত হয়ে আসছে। হাজীগঞ্জ উপজেলার মাত্র একটি গ্রাম সাদ্রাতে ১৯২৮ সাল থেকে একদিন আগে ঈদ উদযাপন প্রথা চালু থাকলেও এখন চাঁদপুরের অর্ধলক্ষাধিক মানুষ একদিন আগে ঈদ উদযাপন করেন।

রোববার যে এলাকাতে ঈদ উদযাপিত হবে, সেগুলো হচ্ছে- হাজীগঞ্জ উপজেলার বলাখাল, শ্রীপুর, বড়কুল, অলীপুর, বেলচোঁ, রাজারগাঁও, জাকনি, কালচোঁ, মেনাপুর, ফরিদগঞ্জ উপজেলার শাচনমেঘ, খিলা, উভারামপুর, পাইকপাড়া, ভুলাচর, উটতলী, বালিথুবা, শোল্লা, রূপসা, গোয়ালভাওর, কড়ইতলী, নয়ারহাট, মতলবের মহনপুর, এখলাসপুর, দশানী, নায়েরগাঁও, বেলতলীসহ বেশ কয়েকটি গ্রাম।

এছাড়াও চাঁদপুরের পার্শ্ববর্তী নোয়াখালী, লক্ষ্মীপুর ও শরীয়তপুর জেলার কয়েকটি স্থানেও মাওলানা ইছহাক খানের অনুসারীরা একদিন আগে ঈদ উদযাপন করেন।

বাংলাদেশ সময়: ০১২১ ঘণ্টা, আগস্ট ১৯, ২০১২
সম্পাদনা: আশিস বিশ্বাস, অ্যাসিস্ট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

জাতীয়

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান