মৌলভীবাজার: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার রাতগাঁও ইউনিয়নের কালিজুরী গ্রামে বৃহস্পতিবার সকাল ১০টার দিকে অগ্নিদগ্ধ হয়ে মারা গেছে লুৎফুল নেছা নাজু (১৪) নামে এক স্কুলছাত্রী।
নাজু কালিজুরী গ্রামের মৃত আব্দুল মজিদের মেয়ে। সে রাতগাঁও হাইস্কুলের নবম শ্রেণির ছাত্রী।
রাতগাঁও ইউনিয়নের চেয়ারম্যান মো. আব্দুল জলিল জামাল বাংলানিউজকে জানান, বৃহস্পতিবার সকালে বাড়ির বাথরুম পরিস্কার করার জন্য নাজু একটি কুপি নিয়ে বাথরুমে ঢোকে।
এর প্রায় ২ ঘণ্টা পর বাড়ির লোকজন অগিদগ্ধ এবং মৃত অবস্থায় বাথরুম থেকে নাজুর লাশ উদ্ধার করে।
ঘটনাটি কি তা খতিয়ে দেখা হচ্ছে বলে তিনি জানান।
বাংলাদেশ সময়: ১৯০৪ ঘণ্টা, জুলাই ০৫, ২০১২
সম্পাদনা: শাফিক নেওয়াজ সোহান, নিউজরুম এডিটর