৫ জ্যৈষ্ঠ ১৪২০, রবিবার মে ১৯, ২০১৩ ৪:৫৪ পিএম BDST banglanew24
07 Aug 2012   11:08:04 AM   Tuesday BdST
E-mail this

গ্রেকো- রোমান রেসলিংয়ে স্বর্ণপদক খুগায়েভের


স্পোর্টস করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: অলিম্পিকে গ্রেকো- রোমান রেসলিংয়ে রাশিয়াকে দ্বিতীয় স্বর্ণপদক এনে দিয়েছেন অ্যালান খুগায়েভ। সোমবার ৮৪ কেজি ইভেন্টের লড়াইয়ে খুগায়েভ হারিয়ে দেন সাবেক চ্যাম্পিয়ন মিসরের করিম মোহামেদ গাবের ইব্রাহিমকে।

এক্সেল এরিনাতে অনুষ্ঠিত লড়াইয়ের খুগায়েভ ইব্রাহিমকে তুলে নিয়ে ছুঁড়ে মেরে প্রথম রাউন্ডে এগিয়ে যান। দ্বিতীয় রাউন্ডেও ঘুরে দাঁড়াতে ব্যর্থ হন লড়াইয়ে ফেবারিট ও ২০০৪ সালের চ্যাম্পিয়ন গাবের ইব্রাহিম। তার ডান চোখের ওপরে কাট মেরে লড়াইয়ে জিতে যান খুগায়েভ।

সেমিফাইনালে প্রতিযোগিতার ফেবারিট পোল্যান্ডের দামিয়ান জানিকোভস্কিকে হারিয়ে ফাইনালে ওঠেন মিসরের ৩২ বছর বয়সী গ্রেকো- রেসলার ইব্রাহিম। অপর সেমিফাইনালে খুগায়েভ পরাস্ত করেন কাজাখস্তানের ড্যানিয়েল গাজিয়েভকে।

প্রতিযোগিতার ব্রোঞ্জপদক ভাগাভাগি করেন জানিকোভস্কি ও গাজিয়েভ।

রোববার গ্রেকো- রোমান রেসলিংয়ের ৭৪ কেজি ইভেন্টে রাশিয়াকে স্বর্ণ উপহার দেন রোমান ভøাসভ।

বাংলাদেশ সময়: ১১০৫ ঘণ্টা, আগস্ট ০৭, ২০১২
এএইচবি




বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

আজকের খেলা

প্রথম টেস্ট: ইংল্যান্ড-নিউজিল্যান্ড, চতুর্থ দিন (বিকাল ৪টা)

আইপিএল: পুনে ওয়ারিয়র্স-দিল্লি ডেয়ারডেভিলস (বিকেল ৪.৩০টা)

সানরাইজার্স হায়দ্রাবাদ-কলকাতা নাইট রাইডার্স (রাত ৮.৩০টা)

খেলা

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান