৮ জ্যৈষ্ঠ ১৪২০, বুধবার মে ২২, ২০১৩ ৭:৫২ এএম BDST banglanew24
20 Sep 2012   09:57:31 PM   Thursday BdST
E-mail this

তিশা এবং চঞ্চলের ‘প্রযত্নে ভালোবাসা’


বিনোদন প্রতিবেদক
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
তিশা এবং চঞ্চলের ‘প্রযত্নে ভালোবাসা’

প্রিতুলা অন্তিকের চার বছরের সম্পর্ক। এই চার বছরের প্রতিটা দিন তারা একে অপরের সঙ্গে দেখা করেছে। এখন বিয়ের পালা। কিন্তু বেঁকে বসল প্রিতুলা। হঠাৎ ২৪ঘণ্টা অন্তিকের সঙ্গে যোগাযোগহীন থাকার সিদ্ধান্ত নেয় প্রিতুলা।

এই ২৪ ঘণ্টায় তারা দেখা করা তো দূরের কথা ফোনেও কথা বলবে না। এ সময় শেষে যে টানটা তারা একে অপরের প্রতি অনুভব করবে, সেটাই হবে প্রকৃত ভালোবাসা। আর সেই অনুভূতি নিয়েই অন্তিক তাকে বিয়ের জন্য প্রস্তাব দেয়।

 কিন্তু এই ২৪ ঘন্টার দূরত্ব অন্তিকের বুকে চিরদিনের দূরত্ব হয়ে গেঁথে যায়।এমনই একটি নাটকের গল্প রচনা করেছেন দাউদ হোসাইন রনি। নাটকটির নাম ‘প্রযত্নে ভালোবাসা’। নাটকের প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী ও তিশা।আসছে ঈদে বাংলাভিশনের জন্য এ নাটকটি নির্মাণ করেছেন কৌশিক শংকর দাশ।

নাটকটির বিষয়ে পরিচালক জানান, ‘গল্পটি ভিন্ন আঙ্গিকের। তিশা এবং চঞ্চল অভিনয়ও করেছেন চমৎকার। আশা করছি দর্শকদের এ নাটকটি অনেক ভালোলাগবে।’

বাংলাদেশ সময়: ২১৪৪ ঘন্টা, ২০ সেপ্টেম্বর,২০১২
এমকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

বিনোদন

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান