৮ জ্যৈষ্ঠ ১৪২০, বুধবার মে ২২, ২০১৩ ৮:৩৪ এএম BDST banglanew24
28 May 2012   03:24:09 PM   Monday BdST
E-mail this

গাজীপুরের মানববন্ধনে বিএনপি নেতাদের স্ত্রীরা


জেলা প্রতিনিধি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

গাজীপুর: গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে আটক ১৮ দলীয় জোটের ২৯ জন নেতা। তাদের মধ্যে ২ জন গাজীপুরের।

এর মধ্যে রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্রি. জে. (অব.) আ স ম হান্নান শাহ ও সাংগঠনিক সম্পাদক এ কে এম ফজলুল হক মিলন। তাদের স্ত্রীরা সোমবার গাজীপুর বিএনপি জেলা কার্যালয়ের সামনে মানবন্ধন করেছেন।

সোমবার সকাল ১১টার দিকে জাতীয়তাবাদী মহিলা দল আয়োজিত মানববন্ধনে অংশ নেন তারা।

এর আগে রোববার অন্যান্য নেতাদের স্ত্রীরা ঢাকায় সংবাদ সম্মেলন করেন।

গাজীপুর জেলা বিএনপির প্রচার সম্পাদক অ্যাডভোকেট মঞ্জুর মোর্শেদ প্রিন্স বাংলানিউজকে জানান, সোমবার সকাল ১১টায় জাতীয়তাবাদী মহিলা দল আয়োজিত মানববন্ধনে কাশিমপুর কারাগারে আটক আ স ম হান্নান শাহর স্ত্রী সৈয়দা নাহিদ হান্নান এবং এ কে এম ফজলুল হক মিলনের স্ত্রী শম্পা হক অংশ নেন।

অন্যদিকে বিভিন্ন দায়িত্বশীল সূত্র জানায়, কারাগারে বন্দি নেতাদের জামিন দীর্ঘায়িত হলে তাদের পরিবাররা মিলে একটি সংগঠনও গঠন করতে পারেন।

বাংলাদেশ সময়: ১৫২২ ঘণ্টা, মে ২৭, ২০১২
সম্পাদনা: ওবায়দুল্লাহ সনি, নিউজরুম এডিটর, আশিস বিশ্বাস, অ্যাসিস্ট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

রাজনীতি

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান