১৩ জ্যৈষ্ঠ ১৪২০, সোমবার মে ২৭, ২০১৩ ৮:৫৫ এএম BDST banglanew24
17 Jun 2012   03:44:07 PM   Sunday BdST
E-mail this

বিদেশিদের নিয়ে ট্যুরিজম বোর্ডের ‘ফ্যাম ট্যুর’ শুরু


সিনিয়র করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
বিদেশিদের নিয়ে ট্যুরিজম বোর্ডের ‘ফ্যাম ট্যুর’ শুরু

ঢাকা : বাংলাদেশের পর্যটন বৈচিত্রকে বিশ্বব্যাপী তুলে ধরতে বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের উদ্যোগে প্রথমবারের মত বিদেশি অতিথিদের নিয়ে শুরু হয়েছে “পরিচিতিমূলক ভ্রমণ বা ফ্যামিলিয়ারাইজেশন ট্যুর (ফ্যাম ট্যুর)”।
 
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী ফারুক খান শনিবার রাতে ঢাকা ক্লাবে আয়োজিত এক নৈশভোজ অনুষ্ঠানে আগত অতিথিদের নিয়ে এ ট্যুরের উদ্বোধন করেন।  

ট্যুরিজম বোর্ডের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশের পর্যটনের প্রসারে বছরব্যাপী পর্যটন বিপণন কার্যক্রম ‘ভিজিট বাংলাদেশ ক্যাম্পেইন’-এর অংশ হিসেবে এই ট্যুরের আয়োজন করা হয়েছে।

জাপান, জার্মানি ও স্পেন থেকে আগত সাংবাদিক (প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়া), ফটোজার্নালিস্ট, ট্রাভেল রাইটার, ডক্যুমেন্টারি নির্মাতা, এডিটোরিয়ালিস্ট ও ট্যুর অপারেটরসহ পর্যটন সংশ্লিষ্ট মোট ১৫ ব্যক্তি সপ্তাহব্যাপী এ ট্যুরে অংশ নিচ্ছেন।

এ ট্যুরে অংশগ্রহণকারী সাংবাদিক ও পর্যটন ব্যক্তিত্বরা বাংলাদেশ ভ্রমণ শেষে নিজ নিজ দেশে ফিরে তাদের দেশের বিভিন্ন মিডিয়ায় বাংলাদেশের পর্যটনের উপর স্পেশাল ফিচার, কাভার স্টোরি, রিপোর্ট, ডক্যুমেন্টারিসহ প্রামাণ্যচিত্র প্রচার করবেন। এর ফলে সংশ্লিষ্ট দেশসহ অন্যান্য দেশে বাংলাদেশের একটি ইতিবাচক ভাবমূর্তি গড়ে ওঠার পাশাপাশি বিশ্বে বাংলাদেশের পর্যটনের একটি স্থায়ী বাজার গড়ে উঠবে বলে আশা করছে ট্যুরিজম বোর্ড।

ট্যুরিজম বোর্ড জানায়, ট্যুরে অংশগ্রহণকারীদের ঢাকার ও ঢাকার বাইরে দেশের তিনটি বিশ্ব ঐতিহ্য- পাহাড়পুর বৌদ্ধ বিহার, বাগেরহাটের ষাট গম্বুজ মসজিদ ও বিশ্বের সর্ববৃহৎ ম্যানগ্রোভ ফরেস্ট সুন্দরবন দেখানোর পাশাপাশি বাংলাদেশের বৈচিত্রপূর্ণ সংস্কৃতি, খাদ্য, জীবনযাত্রা, উৎসব, পুরাকীর্তি, ঐতিহাসিক নিদর্শন, নদীমার্তৃক প্রাকৃতিক সৌন্দর্য এবং এ দেশের মানুষ ও আমাদের আতিথেয়তার সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হবে।

ট্যুরে অংশগ্রহণকারীরা ট্যুর শেষে আগামী ২২ জুন ঢাকায় এক হোটেলে দেশের সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় মিলিত হবেন এবং তাদের ভ্রমণের অভিজ্ঞতা বর্ণনা করবেন। আগামী ২৩ জুন তারা নিজ নিজ দেশের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বাংলাদেশ সময় : ১৫১৫ ঘন্টা, ১৭ জুন, ২০১২
এসআর/সম্পাদনা : আহ্সান কবীর, আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

অর্থনীতি

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান