 |
| ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম |
ফরিদপুর: সোমবার বেলা সাড়ে ১১টায় ফরিদপুরের মধুখালী নাগরিক কমিটির উদ্যোগে স্থানীয় রেলগেট সংলগ্ন ঢাকা-খুলনা মহাসড়কে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
ফরিদপুরের কালুখালী-ভাটিয়াপাড়া রেলপথ পুনঃস্থাপন প্রকল্পে অনিয়মের প্রতিবাদে এ মানববন্ধন শেষে প্রধানমন্ত্রী বরাবর লেখা স্মারকলিপি মধুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে জমা দেওয়া হয়।
স্থানীয় নলীয়া জামালপুর-ঘোড়াখালী পর্যন্ত রেলপথে ম্যাকাডাম না করা, সিডিউল বহিভুর্তভাবে কালুখালী-ভাটিয়াপাড়া রেল প্রকল্পের কাজ করার প্রতিবাদে এবং প্রকল্পে অনিয়ম-দুনীর্তিতে জড়িত ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবিতে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন পালিত হয়।
পরে স্মারকলিপি দেওয়ার সময় উপস্থিত ছিলেন, কালুখালী-ভাটিয়াপাড়া রেলপধ পুনঃনিমার্ণের অনিয়ম-দুর্নীতি প্রতিরোধ নাগরিক কমিটি মধুখালী, ফরিদপুরের নেতা আব্দুল মালেক শিকদার, উপজেলা ভাইস চেয়ারম্যান আবু সাঈদ মিয়া,ওযার্কার্স পাটির নেতা মনোজ সাহা, কাজল বসু, মির্জা গোলাম ফারুক, আকরাম খান, নজরুল ইসলাম, সালাম বিশ্বাস প্রমুখ।
সরকার পরিত্যক্ত কালুখালী-ভাটিয়াপাড়া রেল লাইন পুনর্বাসন ও কাশিয়ানী- টুঙ্গিপাড়া নতুন রেল লাইন নির্মাণের কাজ শুরু করেছে। ইতোমধ্যে কালুখালী থেকে সাতৈর পর্যন্তু রেল লাইন প্রস্থিাপনের কাজ সম্পন্ন হওয়ার পথে।
জানা গেছে ৪টি টিকাদারী প্রতিষ্ঠানের মাধ্যমে প্রকল্পটির কাজ শেষ করা হবে। সবক্ষেত্রে নিম্নমানের নির্মাণ সামগ্রী, রাস্তার মাটির কাজে কারচুপি, কোটি টাকার পুরানো রেলসামগ্রী পাচারসহ মেকাডাম না করেই রেল লাইন স্থাপন করায় এলাকার জনগণ বিক্ষুব্ধ হয়ে উঠেছে।
কিছু সুবিধাভোগী ব্যক্তি এসব কাজে ঠিকাদারি প্রতিষ্ঠানকে সহযোগিতা করছে বলে অভিযোগ ওঠে। একপর্যায়ে অনিয়ম ও দুর্নীতির কথা মুখে মুখে চাউর হয়ে গেলে বর্ষা মৌসুমে এসে তড়িঘড়ি করে ঠিকাদারি প্রতিষ্ঠান প্রস্থিাপিত রেল লাইনের মাঝে ইটভাটার রাবিস ও বালু ফেলার কাজ শুরু করে।
বাংলাদেশ সময়: ১৭৩১ ঘণ্টা, জুলাই ১৬, ২০১২
সম্পাদনা: রোকনুল ইসলাম কাফী, নিউজরুম এডিটর