৭ জ্যৈষ্ঠ ১৪২০, মঙ্গলবার মে ২১, ২০১৩ ১২:৪৬ পিএম BDST banglanew24
25 Jan 2013   07:06:53 PM   Friday BdST
E-mail this

গৃহপরিচারিকাকে যৌন হয়রানি: চবি শিক্ষক গ্রেফতার


স্টাফ করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
গৃহপরিচারিকাকে যৌন হয়রানি: চবি শিক্ষক গ্রেফতার

চট্টগ্রাম: গৃহপরিচারিকাকে যৌন হয়রানির অভিযোগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের সহযোগী অধ্যাপক চন্দন কুমার পোদ্দারকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার বিকেল সাড়ে তিনটার দিকে নগরীর লালখান বাজার হাইলেভেল রোডের বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।

নগর পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মোশতাক আহমদ সাংবাদিকদের জানান, শুক্রবার বিকেল ৩টার দিকে  বিশ্ববিদ্যালয়ের ওই শিক্ষকের স্ত্রী ও গৃহপরিচারিকা থানার এসে যৌন হয়রানির অভিযোগ করে।

এর প্রেক্ষিতে বিকেল সাড়ে তিনটার দিকে লালখান বাজার হাইলেভেল রোডের বাসা থেকে চন্দন কুমারকে গ্রেফতার করা হয়।

এ ঘটনায় খুলশী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

এদিকে পুলিশ গৃহপরিচারিকাকে তাদের হেফাজতে নিয়েছে। চবি শিক্ষকের স্ত্রীও রাত ৮টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় অবস্থান করছিলেন। খুলশী থানা পুলিশ কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে। গ্রেফতারকৃত শিক্ষককে মিডিয়ার সামনে আনা হয়নি। 

বাংলাদেশ সময়: ‌১৯০৫ঘণ্টা, জানুয়ারি ২৫ ২০১৩
এসজি/এমবিএম/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

জাতীয়

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান