৮ জ্যৈষ্ঠ ১৪২০, বুধবার মে ২২, ২০১৩ ৩:১৩ এএম BDST banglanew24
02 Aug 2012   07:12:45 PM   Thursday BdST
E-mail this

‘চিত্র সাংবাদিকতায় চট্টগ্রাম’ প্রদর্শনী শুরু


স্টাফ করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চট্টগ্রাম: চট্টগ্রামে আলোকচিত্র সাংবাদিক কুতুব চৌধুরীর ‘চিত্র সাংবাদিকতায় চট্টগ্রাম’ শীর্ষক তিন দিনব্যাপী একক প্রদশর্নী বৃহস্পতিবার শুরু হয়েছে।

সকাল সাড়ে ১১টায় চট্টগ্রাম প্রেসক্লাবের ইঞ্জিনিয়ার আব্দুল খালেক মিলনায়তনে ফিতা কেটে প্রদর্শনীর উদ্বোধন করেন বাংলাদেশ তৈরি পোশাক রপ্তানিকারক সংগঠন চট্টগ্রাম বিজিএমইএর প্রথম ভাইস প্রেসিডেন্ট এম নাসির উদ্দিন চৌধুরী।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি আমির খসরু মাহমুদ চৌধুরী।

আমির খসরু বলেন, ‘মানুষ চোখের সামনে সচিত্র যা দেখে তা বিশ্বাসযোগ্য হয়ে ওঠে। হাজার শব্দ থেকেও একটি ছবি উত্তম। আর চিত্র সাংবাদিকরা জীবনের ঝুঁকি নিয়ে তাদের শ্রম ও আন্তরিকতার মাধ্যমে সেই বিশেষ কাজ সম্পাদন করেন। শব্দের সাথে ছবির বর্ণনা মানুষের কাছে আরো বেশি গ্রহনযোগ্য হয়।’

সাবেক বাণিজ্যমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘চট্টগ্রামে নানা সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও অনেকেই বিভিন্ন সেক্টরে বিশেষ অবদান রেখেছেন। কিন্তু সাফল্য আসলেই তারা ঢাকায় চলে যান। আমরা তাদেরকে সেই সুযোগ সুবিধা দিতে পারি না।’

তবুও এই মানুষগুলোর কাছে চট্টগ্রামের মানুষের অনেক প্রত্যাশা রয়েছে বলে উল্লেখ করেন তিনি।

চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক নাজিমউদ্দিন শ্যামলের পরিচালনায় প্রদর্শনীর উদ্বোধক বিজিএমইএর প্রথম ভাইস প্রেসিডেন্ট এম নাসির উদ্দিন চৌধুরী বলেন, ‘নানা অসঙ্গতি ও অন্যায়-অবিচার চিত্রের মাধ্যমে তুলে ধরে আলোকচিত্রীরা সামাজিক মূল্যবোধ জাগ্রত ও সমাজ উন্নয়নে বিশেষ অবদান রাখেন।’  

বিশ্ব বরেণ্য আলোকচিত্রী মর্তুজা তাওফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে সাংবাদিক জাহিদুল ইসলাম কচি, মো. সালাউদ্দিন রেজা, মাসিক স্লোগান পত্রিকার সম্পাদক মো. জহির প্রম‍ুখ বক্তব্য রাখেন।

আলোকচিত্রী সাংবাদিক কুতুব উদ্দিন চৌধুরী বলেন, ‘বন্দরনগর চট্টগ্রামে এ ধরণের প্রদর্শনী খুব বেশি হয় না। অন্যদেরকে উদ্বুদ্ধ করতে আমি এই প্রদর্শনীর আয়োজন করেছি। যা থেকে তরুণ প্রজন্মসহ অন্যান্যরা উদ্যোগী হয়ে চট্টগ্রাম তথা বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে।’

এ সময় কুতুব চৌধুরী তার আলোকচিত্রী জীবনের নানা সুখ-দুঃখের স্মৃতি স্মরণ করে আবেগাপ্লুত হয়ে পড়েন।

আগামী ৪ আগস্ট পর্যন্ত প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৬টা পর্যন্ত এ প্রদর্শনী দর্শকদের জন্য উন্মুক্ত থাকবে। এতে চট্টগ্রাম নগরীর বিভিন্ন বিষয়ে কুতুব চৌধুরীর বাছাই করা ৮০টি ছবি রয়েছে।

ফটো সাংবাদিক কুতুবের দ্বিতীয় প্রদর্শনী সদ্য প্রয়াত দেশের নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদকে উৎসর্গ করা হয়েছে।

এর আগে ১৯৯৬ সালে তার ৬০টি আলোকচিত্র নিয়ে প্রথম একক প্রদর্শনী হয়েছিল।  

বাংলাদেশ সময়: ১৯০০ ঘণ্টা, আগস্ট ০২, ২০১২
এমবিএম/সম্পাদনা: আহমেদ জুয়েল, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

জাতীয়

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান